কলম্বো, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে এক সংঘর্ষে ছয় তামিল টাইগার গেরিলাকে হত্যা করেছে। সোমবার সেনাবাহিনী একথা জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় জাফনা ও ভানুনিয়া জেলার এ সংঘর্ষ শ্রীলঙ্কায় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) গেরিলা ও সেনাবাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের সর্বশেষ ঘটনা।
শ্রীলঙ্কার সেনাবাহিনী তামিল টাইগার গেরিলাদের বিরুদ্ধে নতুন এক অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম ধাপে সেনাবাহিনী পূর্বাঞ্চলের জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে তামিল গেরিলাদের। এখন তারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় মান্নার এলাকা থেকে গেরিলাদের বিতাড়নের জন্য অভিযান চালাচ্ছে। রোববারের সংঘর্ষ চলমান এ অভিযানের পরিপ্রেক্ষিতে হয়।
শ্রীলঙ্কার মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি'র একজন মুখপাত্র বলেন, "রোববার জাফনার ফরওয়ার্ড ডিফেন্স লাইনে হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। তখন সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়ে চারজন সন্ত্রাসীকে হত্যা করে।" তিনি আরও বলেন, সংঘর্ষে সরকারি সেনাবাহিনীর কোনো সদস্য মারা যায়নি।
তিনি বলেন, উত্তরাঞ্চলীয় ভানুনিয়া জেলার একটি ডিফেন্স লাইনেও হামলা চালানোর চেষ্টা করে তামিল গেরিলারা। সেনাবাহিনী তখন পাল্টা হামলা চালিয়ে আরও দুই গেরিলাকে হত্যা করে।
শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব অঞ্চলে সংখ্যালঘু তামিল স
bdnews24