ইসলামাবাদ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে না ফেরার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের গোয়েন্দা প্রধান মুকরিন বিন আব্দুল আজিজ শনিবার ইসলামাবাদে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশররফের মঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, "আমারা আশা করছি নওয়াজ শরীফ মুশাররফ সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে সম্মান জানাবেন।
লেবাননের প্রয়াত নেতা রফিক আল হারিরির ছেলে সাদ আল হারিরও শনিবার মুশাররফের সঙ্গে সাক্ষাত করেন।
জেনারেল মুশাররফ ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ২০০০ সালে নওয়াজ শরীফকে সৌদি আরবে নির্বাসনে পাঠান।
মুশাররফ সরকার দাবি করে, সে সময় নওয়াজ শরীফের সঙ্গে একটি চুক্তি হয়েছিল- তিনি দশ বছরের মধ্যে দেশে ফিরবেন ন। সৌদি রাজপরিবার ও লেবাননের প্রয়াত নেতা রফিক আল হারিরি সেই চুক্তির নিশ্চয়তা দিয়েছিলেন। যদিও নওয়াজ শরীফ এ ধরনের কোনো চুক্তির বিষয়টি অস্বীকার করেন।
সৌদি গোয়েন্দা প্রধান মুকরিন জানান, সৌদি বাদশাহ আব্দুল্লাহ সে সময় নওয়াজের পরিবারকে কারাভোগের হাত থেকে রক্ষা করেছিলেন।
তিনি বলেন, সৌদি বাদশাহ আশা করেন, পাকিস্তানের জাতীয় স্বার্থে উভয় পক্ষই চুক্তিকে সম্মান জানাবে।
স
bdnews24