২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামোয় ভ্রাম্যমাণ আদালত গড়ছে যুক্তরাষ্ট্র

কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন নৌ ঘাঁটির পরিত্যাক্ত রানওয়েতে ভ্রাম্যমাণ আদালতকক্ষ তৈরি করছে মার্কিন বাহিনী। এই আদালতকক্ষ তৈরি হয়ে যাবে মার্চেই। এই আদালতে একসঙ্গে সন্ত্রাস সম্পর্কিত তিনটি মামলার বিচার চালাতে পারবে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

গুয়ান্তানামো বে'র মার্কিন নৌ ঘাঁটি, কিউবা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন নৌ ঘাঁটির পরিত্যাক্ত রানওয়েতে ভ্রাম্যমাণ আদালতকক্ষ তৈরি করছে মার্কিন বাহিনী। এই আদালতকক্ষ তৈরি হয়ে যাবে মার্চেই। এই আদালতে একসঙ্গে সন্ত্রাস সম্পর্কিত তিনটি মামলার বিচার চালাতে পারবে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের ব্যয় হচ্ছে ১ কোটি ডলার। ইতমধ্যেই নির্মিত একটি আদালতকক্ষের সঙ্গে নতুন আরও দুটি কক্ষ তৈরির কাজ চলছে। নতুন দুটি কক্ষে সংযোজন করা হচ্ছে নতুন কম্পিউটার সিস্টেম। এই সিস্টেমে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে তথ্য-প্রমাণগুলো কম্পিউটার স্ক্রীণে দেখানো হবে। এভাবেই ওই শিবিরে আটক সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের বিচারকাজ চলবে। পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, গুয়ান্তানামো বন্দিশিবিরের ৮০ থেকে ৩৫৫ জনকে যুদ্ধপরাধের দায়ে বিচার করার পরিকল্পনা রয়েছে তাদের। এদের মধ্যে রয়েছেন ২০০১ সালের ১১ সেম্পেম্বরে টুইনটাওয়ারে হামলার পরিকল্পনা করার কথা স্বীকারকারী খালিদ শেখ মোহাম্মদও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪২ঘ.