২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালীয় অপেরা তারকা লুচিয়ানো পাভারত্তি মারা গেছেন

ইতালীয় অপেরা তারকা লুচিয়ানো পাভারত্তি বৃহস্পতিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার ম্যানেজার তেরি রবসন একথা জানিয়েছেন। পাভারত্তি তার প্রজন্মের সবচেয়ে বিখ্যাত অপেরা সঙ্গীতশিল্পী হিসাবে খ্যাতি কুড়িয়েছিলেন। এক বিবৃতিতে রবসন জানান, "বিখ্যাত অপেরা সঙ্গীতশিল্পী লুচিয়ানো পাভারত্তি ভোর ৫টায় তার বাসভবনে মারা গেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 06:48 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

রোম, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইতালীয় অপেরা তারকা লুচিয়ানো পাভারত্তি বৃহস্পতিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার ম্যানেজার তেরি রবসন একথা জানিয়েছেন। পাভারত্তি তার প্রজন্মের সবচেয়ে বিখ্যাত অপেরা সঙ্গীতশিল্পী হিসাবে খ্যাতি কুড়িয়েছিলেন। এক বিবৃতিতে রবসন জানান, "বিখ্যাত অপেরা সঙ্গীতশিল্পী লুচিয়ানো পাভারত্তি ভোর ৫টায় তার বাসভবনে মারা গেছেন।" অপেরাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে 'বিগ লুচিয়ানো' নামে পরিচিত কালো দাড়িওয়ালা গুরুগম্ভীর সঙ্গীতশিল্পী পাভারত্তির ভূমিকা ছিল অনবদ্য। তিনি সঙ্গীত পরিবেশন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় জানকীর্ণ স্টেডিয়ামে। পাভারত্তি সর্বশেষ ২০০৬ সালের ফেব্র"য়ারি মাসে তুরিনে উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। গত বছরের জুলাইয়ে নিউইয়র্কে অগ্ন্যাশয় ক্যান্সারের জন্য সার্জারি করান তিনি। সার্জারি শেষে ফিরে আসেন ইতালির উত্তরাঞ্চলীয় শহর মোডেনায় নিজ বাসভবনে। সেখানেই তার চিকিৎসা চলছিল। বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থতা বাড়ার কারণে গত মাসে মোডেনার একটি হাসপাতালে ভর্তি করা হয় পাভারত্তিকে। সেখানে দুই সপ্তার বেশি চিকিৎসা চলে তার। গত ২৫ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পান পাভারত্তি। এরপর জীবনের শেষ দিনগুলো পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটাতে তিনি ফিরে আসেন নিজ বাসভবনে। আর এখানেই বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২৩৯ঘ.