২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে রকেট ছোঁড়ার শাস্তি গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের পরিবর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। গাজা থেকে রকেট নিক্ষেপের শাস্তি হিসেবে এই ব্যবস্থা নিচ্ছে ওলমার্ট সরকার। দেশটির নিরাপত্তা পরিষদের এক সভায় বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের আহবানে বিভিন্ন গুরুপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধতন নিরাপত্তা কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

জেরুসালেম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের পরিবর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। গাজা থেকে রকেট নিক্ষেপের শাস্তি হিসেবে এই ব্যবস্থা নিচ্ছে ওলমার্ট সরকার। দেশটির নিরাপত্তা পরিষদের এক সভায় বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের আহবানে বিভিন্ন গুরুপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধতন নিরাপত্তা কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে জানানো হয় গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসাবেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গাজায় বড় ধরনের কোনো সামরিক অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে ইসরায়েলের নেই। ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তদের মতে গাজার প্রায় ১৫ লাখ ফিলিস্তিনির বিদ্যুৎ চাহিদা ২০০ মেগাওয়াট। এর মধ্যে ১২০ মেগাওয়াট সরবরাহ করা হয় ইসরায়েল থেকে। ১৭ মেগাওয়াট আসে মিশর থেকে এবং গাজার একটি বিদ্যুৎ প্লান্ট থেকে পাওয়া যায় প্রায় ৬৫ মেগাওয়াট। বিদ্যুৎ ছাড়াও গাজায় অন্য আরো বিভন্ন সেবা সরবরাহ বন্ধ করার পরিকল্পনা করছে ওলমার্ট সরকার। পররাষ্ট্র মন্ত্রী তেজপি লিভনি বলেন, "আমি মনে করি বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি না করেও ইসরায়েল হামাস ও ফিলিস্তিনের সাধারণ জনগণের কাছে তাদের প্রতিবাদ বার্তা পাঠাতে পারে। এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও এ ধরনের আরো অনেক ব্যবস্থা নেয়া যেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক রেভ বলেন, "আমাদের জনগণকে বাঁচাতে আমরা এ ধরণের আরো বিভিন্ন পদক্ষেপ নেব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০৩ঘ.