এল ফেশার সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দারফুর সংঘাতের রাজনৈতিক সমাধানের জন্য সরকার ও বিদ্রোহীদের আলোচনায় বাধ্য করতে আরো বেশিমাত্রায় চাপ প্রয়োগ করবে জাতিসংঘ।
বুধবার উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফেশারে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক আলোচনার প্রক্রিয়া দ্রুততর করার জন্য আমি উভয় পক্ষকে আরো চাপ প্রয়োগ করতে যাচ্ছি।"
দারফুর সংঘাত নিরসন ও সেখানে শান্তিরক্ষী মোতায়েনের লক্ষ্যে ছয় দিনের সফরে গত সোমবার বান কি মুন সুদান পোঁছান।
জাতিসংঘ মহাসচিব জানান, সরকার ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরুর পাশাপাশি দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের ২৬ হাজার 'মিশ্র' শান্তিরক্ষী মোতায়েন করা হবে।
বান বলেন, "শান্তিরক্ষীদের রাজনৈতিক আলোচনার সঙ্গে সংযুক্ত করে মোতায়েন করা হবে। অন্যথায় আমাদের শান্তিরক্ষী সেনা, পুলিশ ও বেসামরিক কর্মকর্তারা তাদের দায়িকত্ব পালনে অনেক সমস্যার মুখোমুখি হবেন।"
দারফুরের বিভিন্ন বিদ্রোহী গ্র"পের সঙ্গে আলোচনা শুরুর ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে জানিয়ে বান বলেন, "আলোচনার জন্য আমরা স্থান নির্বাচন ও দিনক্ষন নির্ধারণের কাছাকাছি চলে এসেছি। আমি আশা করছি, আমার খুব শিগগির বিষয়গুলো চূড়ান্ত করে ফেলতে পারবো।"
বান কি মুনকে বিমানবন্দরে স্বাগত জানান কর্মকর্তা ও মহিলাদের একটি ছোট দল। এসময় মহিলারা সঙ্গে ব্যানার নিয়ে এসেছিলেন। এতে তারা শান্তি চুক্তিতে সই করার জন্য বিদ্রোহী গ্র"পগুলোকে আহ্বান জানান। বিদ্রোহী গ্র"পগুলো গত বছর শান্তি চুক্তিতে সই করতে অস্বীকার করে। আশা করা হচ্ছে আগামী অক্টোবরে এ ব্যাপারো বড় ধরণের কোনো অগ্রগতি হতে পারে।
জাতিসংঘ মহাসচিবের এক সফরসঙ্গী জানান, বিদ্রোহী গ্র"পের এক কর্মকর্তাকে কেনিয়ায় চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিতে সম্মত হয়েছে সুদান সরকার।
তিনি জানান, গত সোমবার সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির মহাসচিকে কথা দিয়েছেন বিদ্রোহী গ্র"পের কর্মকর্তা সুলায়মান জামুস চাইলে দেশের বাইরে যেতে পারবেন। তিনি বলেন, "ওই কর্মকর্তার জন্য নতুন করে পাসপোর্ট করা হয়েছে এবং আমরা তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি।"
মঙ্গলবার দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট বাশির তার ঘনিষ্ঠ পরামর্শক নাফি আলী নাফিকে দারফুর সমস্যা নিয়ে আলোচনার জন্য সরকারের পক্ষে মধ্যস্ততাকারী নিয়োগ দিয়েছেন।
দারফুরে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে সুদান সরকারকে চাপ প্রয়োগের জন্য জাতিসংঘ মাহাসচিবকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম।
মহাসচিব বান কি মুন সুদান থেকে পার্শ্ববর্তী চাঁদ ও লিবিয়া সফরে যাবেন।
সাড়ে চার বছরের সংঘাতে দারফুরে প্রায় ২ লাখ মানুষ নিহত এবং প্রায় ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করেন বিশ্লেষকরা। কিন্তু এ ধরনের হিসাব অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করে সেখানে নিহতের সংখ্যা মাত্র ৯,০০০ বলে দাবি করে সুদান সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24