২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেনা কমানোর সুপারিশ করবেন পেত্রাউস

ইরাকে শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস বলেছেন, তিনি আগামী সপ্তায় কংগ্রেসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী মার্চ মাসেই ইরাকে মার্কিন সেনা কমানোর সুপারিশ করবেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার ইরাকে আকস্মিক সফরকালে সেনা কমানোর ইঙ্গিত দেওয়ার পর পেত্রাউস একথা বললেন। বুশ বুধবারও ইরাক থেকে সেনা কমানোর কথা পুনর্ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস বলেছেন, তিনি আগামী সপ্তায় কংগ্রেসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী মার্চ মাসেই ইরাকে মার্কিন সেনা কমানোর সুপারিশ করবেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার ইরাকে আকস্মিক সফরকালে সেনা কমানোর ইঙ্গিত দেওয়ার পর পেত্রাউস একথা বললেন। বুশ বুধবারও ইরাক থেকে সেনা কমানোর কথা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে, বাগদাদের ক্যাম্প ভিক্টরিতে এবিসি নিউজ টেলিভিশনের প্রতিবেদক মার্থা রাড্ডাজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেত্রাউস বলেন, সেনাবাহিনীর উপর থেকে চাপ কমানোর লক্ষ্যে তিনি এ সুপারিশ করবেন। সাক্ষাৎকারটি মঙ্গলবার রাতে স