সিডনি, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়াকে অতি গোপন সামরিক প্রযুক্তি সরবরাহ করতে চলেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ বিষয়ে একটি নতুন প্রতিরক্ষা বাণিজ্য সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে দেশদুটি। এপেক সম্মেলনে যোগ দিতে বর্তমানে সিডনিতে থাকা প্রেসিডেন্ট জর্জ বুশ এবং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এ চুক্তি স্বাক্ষর করেছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বুশ ও প্রধানমন্ত্রী হাওয়ার্ডের স্বাক্ষরিত এ প্রতিরক্ষা বাণিজ্য চুক্তি "আমাদের ইতিমধ্যেই বিকশিত মিত্রতাকে আরও শক্তিশালী করবে।"।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর অফিসে ওই চুক্তি স্বাক্ষরের পর বুশ "গুড জব" বলে হাওয়ার্ডকে অভিনন্দিত করেন এবং তার সঙ্গে করমর্দন করেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়,"অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জামাদি, সেবা ও তথ্যের প্রবাহে আর কোনো বাধা থাকছে না। একইসঙ্গে নতুন হুমকি মোকাবেলায় আমাদের বাহিনীগুলোর পারষ্পরিক যোগাযোগ বাড়া এবং আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ করে দেবে এ চুক্তি।"
"এ প্রতিরক্ষা চুক্তি দেশদুটির প্রতিরক্ষা শিল্পের মধ্যে তাদের উচ্চ প্রাযুক্তিক তথ্য ও দক্ষতার আদান প্রদানের সুযোগ করে দেবে এবং প্রতিরক্ষা শিল্প ও সামরিক বাহিনীর মধ্যেও যোগাযোগ বাড়াবে।"
অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার সেনারাও রয়েছে।
কিন্তু দীর্ঘদিন ধরেই গোপনীয় উচ্চ প্রযুক্তির মার্কিন অস্ত্র মেরামত ও উৎপাদনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়ে আসছিল অস্ট্রেলিয়া। তথ্য ফাঁস ও পাচার হয়ে যাওয়ার আশঙ্কায় অস্ট্রেলিয়ার ওপর ওই নিষেধাজ্ঞা বজায় রেখেছিল যুক্তরাষ্ট্র।
এ চুক্তির আওতায় প্রায় ১,৩০০ কোটি ডলারের 'এফ
bdnews24