২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে কিছু সেনা সরানো যেতে পারে : বুশ

মাসের পর মাস ধরে ইরাক থেকে সেনা প্রত্যাহার দুরে থাক, সেখানে সেনা কমানোর বিষয়টি নিয়ে চিন্তা করতেও নারাজ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এখন হঠাৎই সেনা সরানোর প্রস্তাবে আর আপত্তি করছেন না। সোমবার ইরাকের আনবার প্রদেশে আকস্মিক সফরকালে তিনি ইরাক থেকে কিছু সেনা সরানো যেতে পারে বলে মন্তব্য করেছেন। বুশ বলেন, "ইরাকে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের লক্ষণ দেখা যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ইরাক থেকে কিছু সেনা প্রত্যাহার করে নেওয়া যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 10:55 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

এব্রড এয়ার ফোর্স ওয়ান, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাসের পর মাস ধরে ইরাক থেকে সেনা প্রত্যাহার দুরে থাক, সেখানে সেনা কমানোর বিষয়টি নিয়ে চিন্তা করতেও নারাজ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এখন হঠাৎই সেনা সরানোর প্রস্তাবে আর আপত্তি করছেন না। সোমবার ইরাকের আনবার প্রদেশে আকস্মিক সফরকালে তিনি ইরাক থেকে কিছু সেনা সরানো যেতে পারে বলে মন্তব্য করেছেন। বুশ বলেন, "ইরাকে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের লক্ষণ দেখা যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ইরাক থেকে কিছু সেনা প্রত্যাহার করে নেওয়া যায়।" বুশের এই ইঙ্গিতে মার্কিন ডেমোক্রেট ও রিপাবলিকানদের ইরাক থেকে সেনা প্রত্যাহারের দীর্ঘদিনের দাবি পূরণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বুশ সেনা প্রত্যাহারের কোনো প্রতিশ্র"তি না দিলেও সেনা প্রত্যাহারের কথা তার মুখে উচ্চারিত হওয়াটাই বিরল ঘটনা। এর মধ্য দিয়ে তিনি দেশে ইরাক যুদ্ধ শেষ করা এবং সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ক্রমবর্ধমান চাপ কমানোর চেষ্টা নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। 'এব্রড এয়ার ফোর্স ওয়ান' এ ইরাকের মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের সঙ্গে ৭ ঘন্টার বৈঠকের পর বুশ সেনা প্রত্যাহারের সম্ভাবনার কথা জানিয়ে বলেন, "কয়েকসপ্তাহের মধ্যেই সেনা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।" বুশ আরও বলেন, "ইরাকের মার্কিন কমান্ডার জেনারেল পেত্রাউস এবং রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ওয়াশিংটনে ফেরার পরই সেনা কমানোর বিষয়টি নিয়ে প্রথম কোনো আলোচনা হবে। আর এই দুজনের প্রতিবেদন পেশের পরই যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হবে।" ইরাক থেকে কতজন সেনা প্রত্যাহার করা হবে সে ব্যাপারে বুশ বলেননি। তিনি কেবল জোর দিয়ে বলেছেন সেনা কমান্ডারদের পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতেই এরকম কোনো সিদ্ধান্ত নেবেন তিনি। ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার ভিত্তিতে নয়। বুশ পরিস্কার করে জানিয়ে দেন, ইরাকে আনবার প্রদেশ ও অন্যান্য স্থানে মাঠ পর্যায়ে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। আর এতেই তিনি সেনা প্রত্যাহার করা যেতে পারে বলে মনে করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৭ঘ.