২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে দুটি বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। দুটি হামলাই আত্মঘাতী বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ। তবে কিভাবে এ হামলা চালানো হলো সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের কাছে এ হামলা এমন সময়ে হয়েছে যখন পাকিস্তান ঘোর রাজনৈতিক অনিশ্চয়তার দিকে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 07:24 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

রাওয়ালপিন্ডি, পাকিস্তান, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে দুটি বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। দুটি হামলাই আত্মঘাতী বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ। তবে কিভাবে এ হামলা চালানো হলো সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের কাছে এ হামলা এমন সময়ে হয়েছে যখন পাকিস্তান ঘোর রাজনৈতিক অনিশ্চয়তার দিকে যাচ্ছে। একদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ আরেক মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। অন্যদিকে বিরোধীরা তার শাসন অবসানের চেষ্টা চালাচ্ছে। হামলার কারণে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা এবং আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হতে পারে