২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সামরিক জান্তার গণতন্ত্রের 'সনদ'

মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তথাকথিত নতুন সংবিধান বা 'গণতন্ত্রের সনদ' রচনার প্রথম পর্যায়ের কাজ সোমবার শেষ করেছে সামরিক জান্তা। দীর্ঘ ১৪ বছর পর এ উদ্যোগ নিলেন সামরিক নেতারা। জান্তা সরকারের বাছাই করা ১০০০ নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে দুদিনব্যাপী সম্মেলন শেষে সরকারের প্রতিনিধিরা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তথাকথিত নতুন সংবিধান বা 'গণতন্ত্রের সনদ' রচনার প্রথম পর্যায়ের কাজ সোমবার শেষ করেছে সামরিক জান্তা। দীর্ঘ ১৪ বছর পর এ উদ্যোগ নিলেন সামরিক নেতারা। জান্তা সরকারের বাছাই করা ১০০০ নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে দুদিনব্যাপী সম্মেলন শেষে সরকারের প্রতিনিধিরা একথা জানান। মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং 'ন্যাশনাল কনভেনশনের' প্রধান লেফট্যানেন্ট জেনারেল থিয়েন সেইন সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সোমবার বলেছেন সামরিক সরকারের প্রস্তাবিত ৭ ধাপ বিশিষ্ট 'গণতন্ত্রের রোডম্যাপ' এর প্রথম ধাপ এ সনদ রচনা। তিনি বলেন, এ কাজ শেষ হলে তা গণতন্ত্র প্রতিষ্ঠার বাকী ছয় ধাপের কাজকে এগিয়ে নেবে। ১৯৯৩ সালে প্রথমবারের মতো তথাকথিত ৭ ধাপ বিশিষ্ট 'গণতন্ত্রের রোডম্যাপ' বাস্তবায়নের ঘোষণা দেয় মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তখন থেকেই মিয়ানমারের প্রধান বিরোধী দল শান্তিতে নোবেল বিজয়ী আং সান সুকির নেতৃত্বাধীন 'ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসি'সহ অন্য বিরোধী দলগুলো জান্তা সরকারের ওইসব সম্মেলন বয়কট করে আসছে। তবে কবে নাগাদ এ কাজ শেষ হবে কিংবা নতুন সংবিধান রচনার কাজ কবে শুরু হবে সে বিষয়ে কিছুই জানাননি সামরিক নেতারা। সম্মেলনে যোগ দেওয়া একজন প্রতিনিধি ওই সনদ সম্পর্কে বলেন,"আমি সত্যিই বুঝি না এর অর্থ কি"। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে তিনি একথা বলেন। উদ্বোধনী অধিবেশনে সুযোগ দেওয়া হলেও সমাপণী অধিবেশনে কোনো বিদেশি কূটনীতিবিদ ও সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই সনদ সম্পর্কে সরকারি গণমাধ্যমের প্রচারণায় বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের কিংবা দেশটির প্রায় ১০০ টিরও বেশি জাতিগত সংখ্যালঘুদের স্বায়ত্তশাসন দেওয়ার বিষয়ে কোনো কথা বলা হয়নি। ইয়াঙ্গুন ভিত্তিক একজন কূটনীতিবিদ বলেন,"মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা স্থিতিশীল ভবিষ্যত ঐক্যের জন্য ন্যাশনাল কনভেনশন কোনো ভূমিকা রাখতে পারে বলে মনে হচ্ছে না।" ওই কূটনীতিক আরও বলেন,"সব রাজনৈতিক সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতেই কুক্ষিগত থাকছে। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর থেকে নিপীড়ণ কমার কোনো লক্ষণ নেই এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষারও কোনো উদ্যোগ নেই।" মিয়ানমারে জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দ্রবমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং ক্রমাবনতিশীল জীবনমানের কারণে সা