২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরের সিনাই থেকে ২ দশমিক ৭৫ টন বিস্ফোরক উদ্ধার

মসরের মধ্য সিনাই থেকে রোববার মিসরীয় পুলিশ ২ দশমিক ৭৫ টন বিস্ফোরক উদ্ধার করেছে। একজন নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, উপকূলীয় শহর এল আরিশ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের এল-গেফগাফা এলাকায় অভিযান চালানোর সময় ৫৪টি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা ওইসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 09:52 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ইসমাইলিয়া, মিসর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিসরের মধ্য সিনাই থেকে রোববার মিসরীয় পুলিশ ২ দশমিক ৭৫ টন বিস্ফোরক উদ্ধার করেছে। একজন নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, উপকূলীয় শহর এল আরিশ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের এল-গেফগাফা এলাকায় অভিযান চালানোর সময় ৫৪টি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা ওইসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এর আগে গত ১৯ শে আগস্ট সিনাইয়ের উত্তরাঞ্চল থেকে পুলিশ ২৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করে। কর্মকর্তারা তখন বলেছিলেন, বিস্ফোরকগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে পাচার করার জন্য রাখা হয়েছিল বলে তারা সন্দেহ করছেন। মিসরীয় পুলিশ সিনাইয়ে নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করে আসছে। এই সব বিস্ফোরক ও গোলাবারুদ মাঝেমধ্যে প্রতিবেশী গাজার সীমান্ত সংলগ্ন টানেলগুলোতে লুকিয়ে রাখা হয়। এর আগে ৫ ই আগস্টে পুলিশ এল গেফগাফারা থেকে উদ্ধার করে ৫০০ কেজি বিস্ফোরক। মিসর পাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। অন্যদিকে, সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার রেকর্ডের উন্নতি না করলে মিসরকে দুই কোটি ডলারের বার্ষিক সামরিক সাহায্য বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৯ঘ.