২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন ফেলিক্স

আটলান্টিক হারিকেন মৌসুমের দ্বিতীয় হারিকেন 'ফেলিক্স' রোববার সবচেয়ে বিপদজনক ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ক্যারিবীয় অঞ্চল দিয়ে মধ্য আমেরিকা ও মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন আবহাওয়াবিদরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 07:32 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

উইলেমস্টাড, কুরেকেও, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আটলান্টিক হারিকেন মৌসুমের দ্বিতীয় হারিকেন 'ফেলিক্স' রোববার সবচেয়ে বিপদজনক ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ক্যারিবীয় অঞ্চল দিয়ে মধ্য আমেরিকা ও মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন আবহাওয়াবিদরা একথা জানিয়েছেন। মৌসুমের প্রথম হারিকেন 'ডিন' সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে উন্নীত হয়েছিল। গত মাসের শেষ দিকে তার আঘাতে মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলের ২৭ জন মানুষ মারা যায়। মিয়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন ফেলিক্সের বাতাসের গতি রোববার গ্রিনিচ সময় ২৪০০ ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ মাইল ছিল। আর সাফির-সিম্পসন স্কেলের সর্বোচ্চ মাত্রা ক্যাটাগরি ৫-এ উন্নীত হওয়ার সময় এটি অবস্থান করছিল জামাইকার রাজধানী কিংস্টন থেকে ৩৪৫ মাইল দক্ষিণ-পূর্বে। যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টারের আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে হারিকেন ফেলিক্স। হারিকেন ফেলিক্স ঘণ্টায় ২১ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সারাদিনও এটি একই গতিবেগে এগিয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে, হারিকেনটি দক্ষিণ থেকে সরে আসতে থাকায় আরুবা, বোনেইর ও কুরাকেও দ্বীপ পুঞ্জের জন্য জারি করা হারিকেন পর্যবেক্ষণ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। তবে জ্যামাইকা ও গ্রান্ড কেইমান দ্বীপপুঞ্জের জন্য মৌসুমি ঝড় পর্যবেক্ষণ জারি রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৫ ঘ.