কাঠমাণ্ডু , সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের রাজধানী কাঠমান্ডুতে পরপর তিনটি বোমা বিস্ফোরণে রোববার কমপে ২ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। নিহত দুজনই নারী। নেপালের পুলিশ একথা জানিয়েছে। গত বছর মে মাসে সরকারের সঙ্গে শান্তি চুক্তির মধ্য দিয়ে মাওবাদী বিদ্রোহের অবসান ঘটার পর নেপালে এটিই প্রথম বোমা হামলার ঘটনা।
নেপালে রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে নতুন এসেম্বলির জন্য নির্বাচনের আসন্ন মুহূর্তে এই হামলার ঘটনা ঘটল।
তিনটি বোমার একটি বিষ্ফোরিত হয়েছে 'ইউনাইটেড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিজনেস কমপ্লেক্সে'। এই কমপ্লেক্সের অবস্থান
রাজধানীরে কেন্দ্রস্থলে।
আরেকটি বোমা বিষ্ফোরণ ঘটেছে কেন্দ্রীয় সুন্ধরা এলাকায় কয়েকটি দোকোনের কাছে। তৃতীয় বোমাটি ফেটেছে বালাজু শিল্প এলাকায় একটি পার্কের গেটের কাছে এক মিনিবাসে। হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও এ ঘটনার জন্য তাৎণিকভাবে কাউকে সন্দেহ করছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, "নিহত দুজনই নারী এবং আহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে।"
প্রত্যদর্শীরা বলছে, বিস্ফোরণটি ছিল ভয়াবহ। বিষ্ফোরণে বাসের জানালা ভেঙে পড়ে এবং বাসটি তিগ্রস্ত হয়। কয়েকযন যাত্রীও আহত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে কাঠমান্ডতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৩ঘ.
bdnews24