তেহরান, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছেন, ইউরেনিয়নাম সমৃদ্ধ করার জন্য তার দেশ পরিকল্পনামাফিক তিন হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ শেষ করেছে। ইরানের বার্তাসংস্থাগুলো রোববার এ খবর জানায়।
আহমাদিনেজাদ বলেন "তিন হাজারেরও বেশি সেন্ট্রিফিউজ এই মুহূর্তে কাজ করছে এছাড়া প্রতি সপ্তাহে এক সেট নতুন সেন্ট্রিফিউজ বসানো হচ্ছে।
ইরান আগেই জানিয়েছিল, জুলাইয়ের মধ্যে তারা তিন হাজার সেন্ট্রিফিউজ স্থাপন করতে চায়। আর ১৬৪টি মেশিনের একটি আন্তঃসংযোগের আওতায় এগুলো কাজ করবে।
তবে ভিয়েনায় কুটনীতিরা বলছেন, ইরানের তিন হাজারের চেয়ে কম সেন্ট্র্রিফিউজ আছে। তারা মনে করেন ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পের কাজ গ্রীস্ম মৌসুমে ধীর গতিতে এগুচ্ছে। প্রযুক্তিগত কোনো সমস্য অথবা জাতিসংঘের তৃতীয় নিষেধাজ্ঞার ব্যাপারে পশ্চিমা বিশ্বের চায় বাড়ায় তারা হয়তো ধীর গতিতে কাজ করছে।
আহমাদিনেজাদ বলেন, "প্রতিাবার নিষেধাজ্ঞা আরোপের সময় পশ্চিমা বিশ্ব ভাবে ইরান এবার পিছু হটবে। কিন্তু বিষয়টা তেমন নয়। বরং প্রত্যেকটি নিষেধাজ্ঞার পর ইরান পরমাণু শক্তি অর্জনের পথে এক ধাপ এগিয়েছে।"
পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি কোনো বিরতি ছাড়া তিন হাজার সেন্ট্রিফিউজ চালায় তাহলে তারা চাইলে বছরে একটি করে পারমাণবিক বোমা বানানোর মতো পর্যাপ্ত ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করতে পারবে।
পশ্চিমা শক্তিগুলো অভিযোগ করে আসছে ইরাম পারমাণবিক বোমা বানানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। কেননা তারা যে পদ্ধতিতে ইউরেনিয়াম সংশোধন করছে তা দিয়ে চাইলে বোমাও বানানো যায।]
যদিও ইরান সবসময় দাবি করে, তারা বিদ্যুৎ তৈরির জন্য পারমাণবিক প্রযুক্তির অধিকারী হতে চায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24