২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটাগরি ২ মাত্রার ঝড়ে রূপ নিয়েছে হারিকেন ফেলিক্স

হারিকেন ফেলিক্স রোববার সকালে ক্যাটাগরি ২- মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আটলান্টিক হারিকেন মৌসুমের দ্বিতীয় এ হারিকেনটির বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মাইল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার একথা জানিয়েছে। তারা জানায়, ক্যারিবিয়ান অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হওয়ায় হারিকেন ফেলিক্স আরও শক্তিশালী হতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

আটলান্টা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হারিকেন ফেলিক্স রোববার সকালে ক্যাটাগরি ২- মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আটলান্টিক হারিকেন মৌসুমের দ্বিতীয় এ হারিকেনটির বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মাইল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার একথা জানিয়েছে। তারা জানায়, ক্যারিবিয়ান অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হওয়ায় হারিকেন ফেলিক্স আরও শক্তিশালী হতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আটলান্টিকের আরুবা, বোনেইর ও কুরাকেও দ্বীপের জন্য মৌসুমি ঝড় সতর্কতা এবং হারিকেন পর্যবেক্ষণ জারি রয়েছে। অন্যদিকে মৌসুমি ঝড় পর্যবেক্ষণ জারি রয়েছে জ্যামাইকায়। ইস্টার্ন স্টান্ডার্ড টাইম রাত দুইটার দিকে সাফির-সিম্পসন স্কেলের ক্যাটগরি ২ মাত্রার এ ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরুবা দ্বীপ থেকে প্রায় ১৪৫ মাইল পূর্বে ছিল। এটি প্রতি ঘণ্টায় প্রায় ১৮ মাইল পশ্চিমে অগ্রসর হচ্ছে। মিয়ামির হারিকেন সেন্টারের আবহাওয়াবিদ এরিক ব্ল্যাক বলেন, "আমরা পূর্বাভাস দিচ্ছি, এ সপ্তার মাঝামাঝি সময়ে ক্যারিবিয়ান সাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে এটি (ফেলিক্স) ক্যাটাগরি ৩ মাত্রার হারিকেনে পরিণত হবে।" মৌসুমের প্রথম হারিকেন 'ডিন' সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে উন্নীত হয়েছিল। গত মাসের শেষ দিকে তার আঘাতে মেক্সিকো ও ক্যারিবিয়ান অঞ্চলের ২৭ জন মানুষ মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/২০৩৮ঘ.