২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সময় থাকতেই পৃথিবীকে রক্ষায় এগিয়ে আসুন: পোপ

পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, সময় থাকতেই পৃথিবীকে রক্ষায় সাহসী পদক্ষেপ নেওয়া উচিৎ বিশ্ব নেতাদের। ইতালীয় ক্যাথলিক চার্চের প্রথম 'পরিবেশ - বান্ধব' যুব র‌্যালি উপলক্ষ্যে লরেটো নগরীতে আয়োজিত প্রায় পাঁচ লাখ লোকের এক বিশাল সমাবেশে রোববার পোপ একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 12:34 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

লরেটো, ইতালি, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, সময় থাকতেই পৃথিবীকে রক্ষায় সাহসী পদক্ষেপ নেওয়া উচিৎ বিশ্ব নেতাদের। ইতালীয় ক্যাথলিক চার্চের প্রথম 'পরিবেশ - বান্ধব' যুব র‌্যালি উপলক্ষ্যে লরেটো নগরীতে আয়োজিত প্রায় পাঁচ লাখ লোকের এক বিশাল সমাবেশে রোববার পোপ একথা বলেন। পোপ বলেন, "সৃষ্টিকুল রক্ষায় একটি চূড়ান্ত 'ইতিবাচক' সিদ্ধান্ত নিতে হবে এবং যে সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে পৃথিবীর অবনতিশীল পরিস্থিতির দিকে ধাবিত করছে তা থেকে বিরত থাকতে কঠোর পণ করতে হবে।" ইতালীয় ক্যাথলিক চার্চের বার্ষিক 'সৃষ্টি রক্ষা দিবস' উপলক্ষ্যে প্রথমবারের মতো এ যুব র‌্যালির আয়োজন করা হয়। লরেটো নগরীর পাহাড় সারির পাদদেশে বিস্তীর্ণ প্রান্তরে তাঁবু খাটিয়ে সেখানে রাত কাটায় প্রায় তিন লাখ মানুষ। রোববার সকালে সেখানে যোগ দেন আরও প্রায় দুই লাখ মানুষ। এদের র‌্যালিতে যোগ দেওয়া জনতার বেশিরভাগই তরুণ ও যুবক বয়সের নারী পুরুষ। তরুণপ্রাণ শ্রোতাদের উদ্দেশ্যে পোপ বলেন," নতুন প্রজন্মকে অবশ্যই এ পৃথিবীর ভবিষত মঙ্গল ভাবনাকে তাদের বিশ্বাসে স্থান দিতে হবে। এ পৃথিবী সুস্পষ্টভাবেই এমন উন্নয়নের ধারা বহন করছে যা প্রকৃতির স্পর্শকাতর ভারসাম্যকে রক্ষা করতে পারেনি।" পৃথিবীকে রক্ষায় তার এ যাবৎকালের সবচেয়ে সাহসী মন্তব্য করে পোপ বেনেডিক্ট বলেন," সময় পেরিয়ে যাওয়ার আগেই মানুষ এবং এ ধরিত্রীর সম্পর্ককে নতুন করে সৃজনের সাহসী সিদ্ধান্ত নিতে হবে।" দুই দিনের এ যুব র‌্যালিটি ক্যাথলিক চার্চের এ ধরণের প্রথম এবং অভিনব উদ্যোগ। এখনে অংশগ্রহণকারী সবাইকে ব্যবহার্য ও খানাপিনার জন্য একটি করে 'বিশেষ প্যকেট' দেওয়া হয়। এতে ছিল নবায়নযোগ (রিসাইকেলেবল) বস্তু দিয়ে তৈরী ব্যাকপ্যাক এবং সহজে বহনযোগ্য আবর্জনা রাখার থলে। যাতে পরিবেশ নোংরা না করে সবাই এখানে সময় কাটাতে পারে। এছাড়া খাবর পরিবেশন করা হয় 'রিসাইকেলেবল' জৈব উপাদানে তৈরী থালায়। পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে পোপ নিজেও ইচ্ছেকৃতভাবে সবুজ উর্দি পড়ে এ সমাবেশে যোগ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০৫ ঘ.