২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে শরণার্থী শিবির সেনাদের দখলে, ৩১ জঙ্গি নিহত

লেবাননের নাহর আল বারেদে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে সেনারা রোববার শরণার্থী শিবির দখল করে নিয়েছে। লড়াইয়ে নিহত হয়েছে কমপে ৩১ জন জঙ্গি ও ২ সেনা সদস্য। আটক হয়েছে আরও ২৩ জন জঙ্গি। সেনারা শিবিরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর ১২ জন আহত জঙ্গিতে গ্রেফতার করে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নাহর আল বারেদ, লেবানন, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননের নাহর আল বারেদে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে সেনারা রোববার শরণার্থী শিবির দখল করে নিয়েছে। লড়াইয়ে নিহত হয়েছে কমপে ৩১ জন জঙ্গি ও ২ সেনা সদস্য। আটক হয়েছে আরও ২৩ জন জঙ্গি। সেনারা শিবিরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর ১২ জন আহত জঙ্গিতে গ্রেফতার করে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। উর্ধ্বতন এক নিরাপত্ত সূত্র রয়টার্সকে জানিয়েছেন, "যুদ্ধ শেষ হয়েছে। সেনারা শিবিরে ফাতাহ আল-ইসলাম জঙ্গিদের সর্বশেষ ঘাঁটিটিও দখল করে নিয়েছে। বেশির ভাগ সন্ত্রাসীই মারা পড়েছে। অন্যরা ধরা পড়েছে। কয়েকজন গ্রেফতার এড়াতে সম হলেও সেনারা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। ফাতাহ আল ইসলাম দলের নেতা শাকের আল আবসির ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। আবসি বলেছিলেন, তিনি আল-কায়েদার আদর্শে বিশ্বাসী। বিন্তু আল-কায়েদার সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আবসির এই দাবির সত্য কিনা তা এখনও স্পষ্ট নয়। তিন মাসেরও বেশি সময় ধরে শরণার্থী শিবিরটিতে অবরুদ্ধ হয়ে থাকা ফাতাহ আল ইসলাম জঙ্গিরা পালানোর সময় নিকটস্থ সেনা চৌকিতে হামলা চালালে রোববার সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবহিনী জানায়, "নাহর আল বারেদ থেকে পালিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে সেনা অবস্থানের ওপর হামলা চালায় ফাতাহ আল ইসলাম জঙ্গিরা।" সংঘর্ষের সময় কমপে ১০ গেরিলাকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। গেরিলাদের ধরতে শরণার্থী শিবিরের চারপাশে সেনা টহল বাড়ানো হয় এবং আকাশে সামরিক হেলিকপ্টার নিয়ে নজরদারি করে সেনারা। নতুন করে এ সংঘর্ষ শুরু হওয়ার আগে লেবানিজ সেনারা দাবি করেছিল, শিবিরটিতে এখনও প্রায় ৩০ জন গেরিলা আত্মগোপন করে আছে। অবশ্য সেনা অভিযানের পর প্রায় পুরো শিবিরটিই এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নাহর আল বারেদ শরণার্থী শিবিরকে ঘিরে মে মাসে শুরু হওয়া সেনা - গেরিলা সংঘর্ষে কমপে ১৫৪ জন সেনাসদস্য সহ ১২০ জন গেরিলা ও তাদের সমর্থক এবং কমপে ৪২ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। সংঘর্ষ ছড়িয়ে পড়লে ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে শিবিরের প্রায় ৪০,০০০ বাসিন্দা সেখান থেকে পালিয়ে অন্যত্র উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন। লেবাননে ১৯৭৫ - ১৯৯০ গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় ধরণের সহিংসতার ঘটনা। ফাতাহ আল ইসলাম গেরিলারা সিরিয়াপন্থী হিসেবে পরিচিত। আল কায়েদার সঙ্গে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও সংগঠনটির আদর্শকে সমর্থন করে এ গেরিলা দলটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২০৩২ ঘ.