২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ইঙ্গুসেতিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে ৪ পুলিশ নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইঙ্গুসেতিয়া প্রদেশের রাজধানী নাজরানে শুক্রবার এক গাড়িবোমা বিস্ফোরণে চার পুলিশ নিহত হয়েছে। চেচনিয়া সীমান্ত সংলগ্ন এলাকার ওই ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 10:14 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নাজরান, রাশিয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইঙ্গুসেতিয়া প্রদেশের রাজধানী নাজরানে শুক্রবার এক গাড়িবোমা বিস্ফোরণে চার পুলিশ নিহত হয়েছে। চেচনিয়া সীমান্ত সংলগ্ন এলাকার ওই ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একথা জানায়। আঞ্চলিক বিচারিক কার্যালয়ের এক কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে বলেন, "এটা ছিল একটা সন্ত্রাসী হামলা।" তিনি বলেন, রাশিয়ার নির্মিত একটি লাডা গাড়িতে বিস্ফোরক বোঝাই করে শহরের সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে পার্ক করা রয়েছে