২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনার ২য় বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করল নিউ অরলিন্স

নিউ অরলিন্সের মানুষ বুধবার হারিকেন ক্যাটরিনার সেই ভয়ঙ্কর তাণ্ডবের দিনটিকে স্মরণ করলো ঘন্টা বাজিয়ে আর জলপথগুলোতে পুষ্পার্ঘ ছুঁড়ে। দু বছর আগে ওই তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়। মারা যায় প্রায় ১৪০০ বাসিন্দা। একই দিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেছেন, নিউ অরলিন্সের বাসিন্দাদের জন্য সামনে সুদিন অপেক্ষা করছে। যদিও হারিকেনের তাণ্ডবের পর গত দু বছর রাজনৈতিক টানাপড়েনের মধ্যে গেছে এবং সংস্কার কাজের গতি ধীর ছিল বলে অভিযোগ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

নিউ অরলিন্স, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিউ অরলিন্সের মানুষ বুধবার হারিকেন ক্যাটরিনার সেই ভয়ঙ্কর তাণ্ডবের দিনটিকে স্মরণ করলো ঘন্টা বাজিয়ে আর জলপথগুলোতে পুষ্পার্ঘ ছুঁড়ে। দু বছর আগে ওই তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়। মারা যায় প্রায় ১৪০০ বাসিন্দা। একই দিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেছেন, নিউ অরলিন্সের বাসিন্দাদের জন্য সামনে সুদিন অপেক্ষা করছে। যদিও হারিকেনের তাণ্ডবের পর গত দু বছর রাজনৈতিক টানাপড়েনের মধ্যে গেছে এবং সংস্কার কাজের গতি ধীর ছিল বলে অভিযোগ আছে। মার্কিন উপকূলীয় এলাকাজুড়েই ভয়াবহ ঘুর্ণিঝড় ক্যাটরিনার সেই দিনটি স্মরণে লোকজন নানা অনুষ্ঠান আয়োজন করেছে। ২০০৫ সালের ২৯ আগস্ট ক্যাটরিনা আঘাত হানে। এতে ৮০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের স্মরণকালে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ দুর্যোগের ঘটনা। ক্যাটরিনায় নিহতদের স্মরণে আয়োজিত অভূতপূর্ব এক অনুষ্ঠানে সকাল ৯ টা ৩৮ মিনিটে ক্যাটরিনার আঘাত হানার সেই মুহূর্তটি স্মরণ করে শহরের মেয়র রে ন্যাগিন এবং সেনা কর্মকর্তা জেনারেল রাসেল হোনার ঘন্টা বাজান। তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ২০০ মানুষের অধিকাংশই ঘন্টা বাজিয়ে মুহূর্তটি স্মরণ করেন। জেনারেল রাসেল সেখানে ত্রাণ পরিচালনা করেছিলেন। ন্যাগিন বলেন, "আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং এ শহরটি টিকিয়ে রাখতে আমরা লড়াই করছি। আমরা ধীরে ধীরে খারাপ অবস্থা কাটিয়ে উঠছি। তবে যারা ক্যাটরিনায় প্রাণ হারিয়েছেন আমরা কখনোই তাদের ভুলবো না।" তিনি প্রেসিডেন্ট বুশকে খোঁচা দিয়ে বলেন, আমরা আশান্বিত হওয়ার জন্যই ঘন্টাধ্বনি করছি। জ্যাকসন চত্বরে যে প্রতিশ্র"তি দেওয়া হয়েছিল সেটা বাস্তবে পরিণত হবে। আপনার সব পর্যায়ে সরকারের ওপর পূর্ণ আস্তা রাখুন।" ক্যাটরিনার কয়েক দিন পর ফ্র্যাঞ্চ কোয়ার্টারের জ্যাকসন চত্বর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বুশ জলমগ্ন নিউ অরলিন্সের জন্য কেন্দ্র থেকে সাহায্য পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছিলেন। তবে অনেকে মনে করেন তিনি তার প্রতিশ্র"তি রাখেননি। একই দিন ফার্স্ট লেডি লরা বুশকে নিয়ে নিউ অরলিন্স সফর করেন প্রেসিডেন্ট বুশ। নিউ অরলিন্সের অনেক বাসিন্দা এখনো গৃহহীন এবং ধ্বংসস্তুপে পরিণত হওয়া অনেক বাড়িঘর এখনো মেরামত না হওয়ায় বুশের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। তবে বুশ তাদের হতাশা দূর করার চেষ্টা করছেন। এ পর্যন্ত তিনি ১৫ বার নিউ অরলিন্স সফর করেছেন। স্থানীয় সময় ৯.৩৮ এ ক্যাটরিনার সেই মুহূর্ত স্মরণে এক মিনিট নিরবতা পালন করার পর তিনি বলেন, "আমি মনে করি, নিউ অরলিন্সের জন্য সামনে সুদিন অপেক্ষা করছে। তবে মানুষ সব সময় সমাজবদ্ধ হয়ে বাস করে বলে অনেক সময় অগ্রগতি বুঝতে পারে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭৫০ ঘ.