কাবুল, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বৃহস্পতিবার সন্ত্রাসী তালিকাভুক্ত এক তালেবান নেতা নিহত হয়েছে। নিহত এই তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমরের ভাই। দক্ষিণাঞ্চলীয় আফগান প্রদেশ হেলমান্দে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তিনি নিহত হন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
২০০১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের পতনের আগ পর্যন্ত মোল্লা ওমরের ভাই শীর্ষ সামরিক কমাণ্ডার ছিলেন। পলাতক নেতা মোল্লা মোহম্মদ ওমরের নেতৃত্বাধীন তালেবান আন্দোলন পরিচালনা পরিষদের সদস্যও ছিলেন তিনি।
হেলমান্দের আর্মি কোর কমান্ডারের উদ্ধৃতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভোরে আগেই চালানো এক অভিযানে মোল্লা ওমরের ভাই নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৮ঘ.
bdnews24