২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সশস্ত্র তৎপরতা বন্ধ করেছে সদর বাহিনী

ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর বুধবার তার দল মেহদি আর্মির সশস্ত্র তৎপরতা বন্ধ করেছেন। কারবালায় বন্দুকযুদ্ধে ৫২ জন নিহতের পর দলকে দুর্বৃত্ত মুক্ত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অপ্রত্যাশিত পদক্ষেপের মানে মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ হওয়া কিনা তা জিজ্ঞেস করা হলে সদরের অজ্ঞাতপরিচয় এক ঊর্ধ্বতন সহযোগী বলেন, "ব্যতিক্রমী কোনো কিছু ছাড়া সব ধরনের সশস্ত্র তৎপরতাই বন্ধ করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

বাগদাদ, ৩০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর বুধবার তার দল মেহদি আর্মির সশস্ত্র তৎপরতা বন্ধ করেছেন। কারবালায় বন্দুকযুদ্ধে ৫২ জন নিহতের পর দলকে দুর্বৃত্ত মুক্ত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অপ্রত্যাশিত পদক্ষেপের মানে মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ হওয়া কিনা তা জিজ্ঞেস করা হলে সদরের অজ্ঞাতপরিচয় এক ঊর্ধ্বতন সহযোগী বলেন, "ব্যতিক্রমী কোনো কিছু ছাড়া সব ধরনের সশস্ত্র তৎপরতাই বন্ধ করা হয়েছে।" মঙ্গলবার কারবালায় লড়াই হয়েছে দুই বৃহত্তম শিয়া দলের মধ্যে। একদলে ছিল সদরের সমর্থক এবং মেহদি আর্মি এবং প্রতিপক্ষ দলটি ছিল ইরাকি ইসলামিক কাউন্সিল (এসআইআইসি)। এই দলের সশস্ত্র শাখার নিয়ন্ত্রণে আছে দক্ষিণাঞ্চলের পুলিশ বাহিনী। ওই লড়াইয়ের পর মেহদি আর্মির সশস্ত্র কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে সদরের আরেক সহযোগী জানান, "মেহদি আর্মির সুনাম ক্ষুন্ন করার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যারা কাজ করছে--- তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বিশ্লেষকরা বলছেন, ৬ মাসের জন্য মেহদি আর্মির সশস্ত্র তৎপরতা বন্ধের নির্দেশ দলের যোদ্ধারা মানছে কিনা তার মধ্য দিয়েই সদরের এই পদক্ষেপের সফলতা-ব্যর্থতার পরীক্ষা হয়ে যাবে। কারণ, মেহদি আর্মির ওপর সদরের কতটা নিয়ন্ত্রণ আছে তা পরিস্কার নয়। সদরের এই নির্দেশ দলের কেউ মানবে কেউ মানবে না এমন হতে পারে বলেই মনে করা হচ্ছে। মার্কিন বাহিনীর ভাষ্য, মেহদি আর্মির দুর্বৃত্ত সদস্যরা ইরান থেকে অস্ত্র, তহবিল এবং প্রশিক্ষণ সহায়তা পাচ্ছে। তারপরও সদরের মেহদি আর্মির সশস্ত্র তৎপরতা বন্ধের নির্দেকে স্বাগত জানিয়েছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফাক আল রুবাই। তিনি এই নির্দেশ অমান্য করা উচিত নয় বলে সিএনএন-এ মন্তব্য করেন। উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, "এই নির্দেশ মান্য করা হলে দেশে সহিংসতা অনেকাংশে কমে আসবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ঘ.