২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই সমুদ্রগর্ভে বিলীন হবে চীনের 'পার্ল রিভার ডেল্টা'

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রস্তর বেড়ে অচিরেই সমুদ্রগর্ভে বিলীন হবে চীনের 'পার্ল রিভার ডেল্টা'। এ শতাব্দীর মাঝামাঝিতেই বিশ্ব উষ্ণায়নের এই ভয়াবহ পরিণতির শিকার হতে পারে চীন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আবহাওয়া কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 10:05 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

বেইজিং ৩০ আগস্ট, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রস্তর বেড়ে অচিরেই সমুদ্রগর্ভে বিলীন হবে চীনের 'পার্ল রিভার ডেল্টা'। এ শতাব্দীর মাঝামাঝিতেই বিশ্ব উষ্ণায়নের এই ভয়াবহ পরিণতির শিকার হতে পারে চীন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আবহাওয়া কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা জানায়। 'চায়না ডেইলি' পত্রিকা প্রাদেশিক পানিসম্পদ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, চীনা উপকূলের প্রায় ১ হাজার ১শ'৩৫ স্কয়ার কিলোমিটার এলাকা ২০৫০ সালের মধ্যেই প্লাবিত হবে। সেইসঙ্গে বন্যার তোড়ে ভেসে যাবে গুয়াংঝোউসহ গুয়াংডং প্রদেশের রাজধানী, ঝুহাই এবং ফোসান এলাকাও। গ্রীনহাউস গ্যাস নির্গমণের প্রভাবে বিশ্বের গড় তাপমাত্রা যে হারে বাড়ছে তাতে করে গুয়াংডং প্রদেশের উপকূল বরাবর এলাকায় সমুদ্রস্তর ২০৫০ সালের মধ্যে কমপক্ষে এক ফুট বাড়বে। জলবায়ুর এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে গুয়াংডং প্রদেশের অর্থনীতিতেও। গুয়াংগং প্রদেশই জ্বালানির সবচে বড় ভোক্তা এবং এখানেই গ্রীণহাউস গ্যাস নির্গমণের হার বেশি। গুয়াংডং প্রদেশের আবহওয়া কেন্দ্রের বিশেষজ্ঞ ডু রাওডং এর উদ্ধৃতি দিয়ে চায়না ডেইলি একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, সমুদ্রস্তর বেড়ে সমুদ্রের নোনা পানি প্রবাহ ছড়িয়ে পড়ে খাবার পানি সঙ্কট দেখা দিতে পারে। তাছাড়া, এতে কৃষি উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। গুয়াংডং ব্যুরোর পরিচালক সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আরও বেশি খরা এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তাই অবিলম্বে গ্রীণহাউস গ্যাস নির্গমণ হ্রাসের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেন ডু রাওডং। চীনের পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবছর ইতোমধ্যেই ভয়াবহ বন্যায় ১ হাজার লোকের প্রাণহানি হয়েছে। পানিসম্পদ উপমন্ত্রী ই জিংপিং এ সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "জলবায়ু এখনও অস্বাভাবিক।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০০ঘ.