ওয়াশিংটন, ৩০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক সরকার যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। মার্কিন কংগ্রেসের এক খসড়া প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, ইরাকের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে ওয়াশিংটনের বেঁধে দেওয়া ১৮ টি লক্ষ্যের মাত্র তিনটি পূরণ হয়েছে। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
পত্রিকাটি জানায়, মার্কিন কংগ্রেসের তদন্ত শাখা 'গভমেন্ট একাউন্টিবিলিটি অফিস' (জিওএ)--এর তৈরি এই খসড়া প্রতিবেদনটি ইরাক পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে হোয়াইট হাউসের দেওয়া তথ্যের বিপরীতে গেছে। হোয়াইট হাউস জুলাইয়ে জানিয়েছিল, ইরাককে বেঁধে দেওয়া ১৮ টি লক্ষ্যের ৮ টিই পূরণ হয়েছে।
প্রতিবেদনটিকে 'অত্যন্ত নেতিবাচক' উল্লেখ করে পোস্ট পত্রিকা বলেছে, এটি বৃহস্পতিবারেই কংগ্রেসে পেশ করা হবে। এমন একটি সময়ে প্রতিবেদনটি কংগ্রেসে পেশ করা হচ্ছে যখন ইরাক পরিস্থিতির অগ্রগতি নিয়ে মার্কিন কমান্ডার জেনারেল পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের প্রতিবেদন জমা দেওয়ার আর মাত্র কয়েকদিন বাকী। ১৫ সেপ্টেম্বরেই তাদের ওই প্রতিবেদন জমা দেওয়ার কথা।
জিওএ তাদের খসড়া প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন ইরাক পরিকল্পনার উদ্দেশ্য ছিল বাগদাদে সা
bdnews24