ট্রাকের ধাক্কায় চার মুসলমান নিহত হওয়ার ঘটনার জেরে বুধবার সকালে ভারতের আগ্রা নগরীতে ব্যাপক সহিংসতার পর পরিস্থিতি আপাতত শান্ত হয়ে এসেছে। তবে সহিংসতাকে কেন্দ্র করে জারি করা করাফিউ এখনও বহাল রয়েছে। বৃহস্পতিবারে নতুন করে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই বলবৎ রাখা হয়েছে কারফিউ। পুলিশ একথা জানিয়েছে। বুধবার বিক্ষুব্ধ মুসলমানরা কয়েকটি ট্রাক পুড়িয়ে দেয় এবং পুলিশকে মারধর করে। সহিংসতা চলাকালে পুলিশের গুলিতে একজন নিহত হওয়া ছাড়াও অপর প্রায় ৯ জন আহত হয়। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় তাজমহল।