ইসলামাবাদ, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে সাবেক পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ক্ষমতা ভাগাভাগি চুক্তি প্রায় ৮০ শতাংশ চূড়ান্ত হয়ে গেছে। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশীদ আহমেদ বুধবার একথা জানিয়েছেন। আর চুক্তিটি চূড়ান্ত করার জন্য মুশররফের সেনাপ্রধানের পদ ছাড়ার বেনজিরের মূল দাবির বিষয়টিও নিষ্পত্তি হয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক 'দ্য টেলিগ্রাফ'। পত্রিকাটি বুধবার বেনজিরের উদ্ধৃতি দিয়ে জানায়, "উর্দি ইসু সমাধান হয়ে গেছে।"
রশীদ আহমেদ জানান, "চুক্তি পুরোপুরি চূড়ান্ত হতে আর ২/৩ টি দফা নিষ্পত্তি হওয়া বাকী। তিনি আরও জানান, মুশাররফের প্রতিনিধিদল এবং বেনজিরের মধ্যে লন্ডনে এ সপ্তাহের বৈঠকের ফলফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে মঙ্গলবার মুশাররফ আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সাহায্য লাভের আশায় সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন। পাকিস্তানের 'দ্য ডন' পত্রিকার এক প্রতিবেদনে একথা জানায়।
ডন জানায়, ক্ষমতা ভাগাভাগি চুক্তির অংশ হিসাবে সেনা প্রধানের পদ ছেড়ে দেওয়ার এই প্রস্তাবটি নিয়ে লন্ডনে মুশাররফের সহযোগীদের সঙ্গে স্বেচ্ছা নির্বাসিত সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর আলোচনা হয়েছে।
সা
bdnews24