২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে ব্রিটিশ সেনা সরানোর আহ্বান প্রত্যাখান করলেন ব্রাউন

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইরাক থেকে সেনা দেশে ফেরানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইরাকে এখনো জঙ্গিবিরোধী লড়াই এবং নিরাপত্তা বিধানের মত বড় ধরনের কাজ রয়েছে ব্রিটিশ সেনাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

লন্ডন, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইরাক থেকে সেনা দেশে ফেরানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইরাকে এখনো জঙ্গিবিরোধী লড়াই এবং নিরাপত্তা বিধানের মত বড় ধরনের কাজ রয়েছে ব্রিটিশ সেনাদের। মঙ্গলবার বিরোধী লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা মেনজাইস ক্যাম্পবেলের কাছে লেখা এক খোলা চিঠিতে ব্রাউন বলেন, ইরাকে ব্রিটিশ সেনা উপস্থিতি দিয়ে খুব বেশি কিছু অর্জন করা যাবে না- এ কথা বলা ভুল। আর এটা বলাও ভুল হবে যে, তারা যা করতে পারে তা করার ওপর নিষেধাজ্ঞা আছে। লিবারেল ডেমোক্রেটরা ইরাক যুদ্ধবিরোধী। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, "ইরাকের বসরায় জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানো এবং সেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ব্রিটিশ বাহিনীর রয়েছে এবং থাকবে।" ডেমোক্রেট নেতা ক্যাম্পবেল ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়ে বলেছিলেন, সেখানে ব্রিটিশ সেনা হতাহতের সংখ্যা মেনে নেওয়া যায় না। এর জবাবে ব্রাউন বলেন, সেনা প্রত্যাহার করা হলে আমাদের "আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ