ইসলামাবাদ, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সাহায্য লাভের আশায় সেনাপ্রধানের পদ ছেড়ে দিতে পারেন। পাকিস্তানের 'দ্য ডন' পত্রিকার এক প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে। ডন জানায়, ক্ষমতা ভাগাভাগি চুক্তির অংশ হিসাবে সেনা প্রধানের পদ ছেড়ে দেওয়ার এই প্রস্তাবটি নিয়ে লন্ডনে মুশাররফের সহযোগীদের সঙ্গে স্বেচ্ছা নির্বাসিত সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর আলোচনা চলছে।
সা
bdnews24