কাবুল, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে পপি'র ফলন অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে এবছর। আফিম এবং হেরোইন তৈরির জন্য বিশ্বের সবচেয়ে বেশি পপি চাষ হয়ে থাকে আফগানিস্তানে। তালেবানদের ক্ষমতাচ্যুতির পর গত ৬ বছরে পপি চাষ বেড়ে এ বছর বিশ্বের মোট পপির শতকরা ৯৫ ভাগই উৎপাদিত হচ্ছে আফগানিস্তানে। আর পপির ফলনের সঙ্গে দেশে সহিংসতার বিস্তারও ওতপ্রতোভাবে জড়িত। জাতিসংঘের মাদক এবং অপরাধ সংক্রান্ত সংস্থা (ইউএনওডিসি) একথা জানিয়েছে।
জাতিসংঘ সংস্থাটি জানায় সহিংসতা আর দুর্নীতির সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মাদক চাষ এবং মাদক পাচার। পপির চাষ, প্রক্রিয়াজাতকরণ ও পাচার রোধে বিকল্প চাষাবাদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মসূচিতে লাখ লাখ ডলার সাহায্য এবং কৃষকদের মধ্যে তা সঞ্চালনের চেষ্টা সত্ত্বেও কোনোভাবেই তা রোধ করা যাচ্ছে না।
আফগানিস্তানে ইউএনওডিসি'র প্রধান ক্রিস্টিনা ওগুজ বলেছেন,"পরিস্থিতি নিঃসন্দেহে খুবই নাজুক এবং সরকার অবশ্যই বিষয়টিকে সঠিকভাবে মোকাবেলা করা ও কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে। তা নাহলে চাষাবাদ না বেড়ে নিদেনপক্ষে তা স্থিতিশীল থাকতো কিংবা তা আয়ত্তাধীন হত।"
জাতিসংঘ সংস্থাটির ওই কর্মকর্তা বলেন,"আন্তর্জাতিক স
bdnews24