নয়া দিল্লি, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের মতাসীন দল কংগ্রেস বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু জ্বালানী সহযোগিতা চুক্তি নিয়ে বামপন্থীদের হুমকি সত্ত্বেও সরকারের পতন হবে না। চুক্তিটি স্থগিত করা না হলে সরকারের জন্য তা মারাত্মক পরিণতি ডেকে আনবে বলে মিত্র জোট বামফ্রন্ট হুমকি দিয়েছিল। বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীণ জাতীয় গণতান্ত্রিক জোটও চুক্তির বিরোধিতা করে আসছে।
বামপন্থীদের বিরোধিতার কারণে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার মতা গ্রহণের পর এ যাবতকালের মধ্যে গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। ভারতের পার্লামেন্টের নিম্নক লোকসভায় ৫৪৫টি আসনের মধ্যে ৬০টি বামফ্রন্টের। তারা কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের যোগ না দিলেও বাইরে থেকে সমর্থন দিয়েছে।
তবে সংকটের বিষয়টিকে পাত্তাই দিচ্ছে না সরকার। কংগ্রেসের সিনিয়র নেতা ও মন্ত্রী কপিল সিবালের দাবি, চুক্তি নিয়ে বিরোধিতায় সরকারের পতন হবে না।
সরকার কি চুক্তি থেকে পিছু হটবে নাকি মতা ছেড়ে দেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির এ প্রশ্নের জবাবে সিবাল বলেন, "এটা কোন ইস্যু নয়।"
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সিবাল বলেন, "আমি মনে করি না এ নিয়ে কোন সরকারের পতন হবে। পার্লামেন্টে বিষয়টি আলোচনার পর কেউ ওই অবস্থান নেবেন না বলেই আমি মনে করি।"
তার এ মন্তব্য শনিবার স
bdnews24