লন্ডন, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/দি ইন্ডিপেন্ডেন্ট) - প্রথমবারের মতো 'আর্মেনিয়া গণত্যার' স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক শীর্ষস্থানীয় ইহুদি সংগঠন 'দি এ্যন্টি - ডিফেমেশন লিগ' (এডিএল)। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে তুর্কিদের হাতে প্রায় ১৫ লাখ আর্মেনীয় নিহত হয়েছিল উল্লেখ করে একে 'আর্মেনিয়া গণহত্যা' বলে দাবি করে আসছে অনেক ইহুদি ও মানবাধিকার সংগঠন। একে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা বলে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগে কংগ্রেসে একটি বিল উত্থাপনের লক্ষ্যে সংগঠনটি এ উদ্যোগ নেয়। যুক্তরাজ্যের 'দি ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকা শনিবার এ খবর দিয়েছে।
দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে একে এখনও গণহত্যা বলে স্বীকৃতি না দেওয়ায় দেশ দুটিকে কড়া সমালোচনা করে আসছিল অনেক কট্টর ইহুদি সংগঠন। কিন্তু মূলত এখনও তুরস্কে বসবাসকারী প্রায় ২৬,০০০ ইহুদি জনগোষ্ঠীর ওপর কোনো ধরনের চাপ না বাড়াতেই এতোদিন এ বিষয়ে নীরব ছিল শীর্ষস্থানীয় এ মার্কিন ইহুদি সংগঠনটি।
পত্রিকাটি জানায়, কয়েকটি মার্কিন ইহুদি স
bdnews24