২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মুশাররফের শাসনাবসানের অঙ্গীকার নওয়াজ শরীফের

পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরে জেনারেল পারভেজ মুশাররফের শাসনাবসানের অঙ্গীকার করেছেন। একইসঙ্গে মুশাররফকে সমর্থন যোগানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে নওয়াজ বলেছেন, এটি মার্কিনিদের বহুল উচ্চারিত 'গণতন্ত্র প্রতিষ্ঠার' নীতি বিরুদ্ধ। নওয়াজ ও তার ভাই শাহবাজের দেশে ফেরার পক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর লন্ডনে তিনি একথা বলেন। পাকিস্তানের পত্রপত্রিকায় এ রায়কে স্বাগত জানিয়ে বলা হয়েছে, আদালতের এ রায়ের ফলে মুশাররফের নির্বাচনী পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 08:58 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

লন্ডন, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরে জেনারেল পারভেজ মুশাররফের শাসনাবসানের অঙ্গীকার করেছেন। একইসঙ্গে মুশাররফকে সমর্থন যোগানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে নওয়াজ বলেছেন, এটি মার্কিনিদের বহুল উচ্চারিত 'গণতন্ত্র প্রতিষ্ঠার' নীতি বিরুদ্ধ। নওয়াজ ও তার ভাই শাহবাজের দেশে ফেরার পক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর লন্ডনে তিনি একথা বলেন। পাকিস্তানের পত্রপত্রিকায় এ রায়কে স্বাগত জানিয়ে বলা হয়েছে, আদালতের এ রায়ের ফলে মুশাররফের নির্বাচনী পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। নওয়াজ শরীফ বলেন,"আমি চাই যে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষে সমর্থন দিক, হাতে বন্দুক ধরে রাখা কোনো ব্যক্তিকে নয়।" রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,"এরা কেন পাকিস্তানে সামরিক উর্দি পরা এক স্বৈরশাসককে সমর্থন দিচ্ছে?" নওয়াজ জানান, দেশে ফিরে তার দল পাকিস্তান মুসলিম লীগের নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দেবেন তিনি। একইসঙ্গে নির্বাচনে দাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,"দেশের জনগণ যদি দেশসেবার জন্য আমাকে চায় তাহলে আনন্দের সঙ্গেই ওই দায়িত্ব গ্রহণ করবো আমি।" নওয়াজ বলেন,"এতে ঝুঁকি থাকলেও, কাউকে না কাউকে তো তা মোকাবেলা করতে হবে, আমি আমার জনগণকে ধারণ করি এবং অবশ্যই যে কোনো মূল্যে ওই দায়িত্ব পালন করতে চাই আমি।" প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী নওয়াজ ও তার ভাইয়ের কথা উল্লেখ করে বৃহস্পতিবার দেওয়া ওই আদেশে বলেন, "দেশে ফেরার এবং অবস্থান করার অধিকার আছে তাদের।" নওয়াজ শরীফ ১৯৯৯ সালে বর্তমান প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের নেতৃত্বে এক রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। নওয়াজ শরীফ ও তার পরিবারের সঙ্গে রাজনীতিবিদ শাহবাজকেও মুশাররফ সরকার ২০০০ সালে সৌদি আরবে নির্বাসনে পাঠায়। তারা এখন লন্ডনে রয়েছেন। সেসময় বিভিন্ন অভিযোগে নওয়াজের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তিনি ১০ বছর নির্বাসনে কাটাতে রাজি হয়েছেন বলে সরকার ঘোষণা দেয়। এর পর তাকে পরিবারসহ সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়। তবে মুশাররফের সঙ্গে কখনোও এ ধরণের সমঝোতায় আসার কথা অস্বীকার করেছেন নওয়াজ। স