২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তির বিরোধিতায় অনড় ভারতের বামপন্থীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের বেসামরিক পরমাণু চুক্তির বিরোধিতায় অনড় ভারতের বৃহৎ বামপন্থী দল সিপিআইএম। এ ব্যাপারে তারা সরকারকে আবারও চাপ দেওয়ার পক্ষে অবস্থান নিতে পারে। তবে এ মুহূর্তে তারা সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে না বলে পার্টির নেতারা বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন সিনিয়র নেতা রয়টার্সকে বলেন, "পার্টির কেন্দ্রীয় কমিটি চুক্তির বিরুদ্ধে পলিটব্যুরোর অবস্থানকে কম বেশি অনুমোদন দেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 06:17 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

নয়া দিল্লি, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের বেসামরিক পরমাণু চুক্তির বিরোধিতায় অনড় ভারতের বৃহৎ বামপন্থী দল সিপিআইএম। এ ব্যাপারে তারা সরকারকে আবারও চাপ দেওয়ার পক্ষে অবস্থান নিতে পারে। তবে এ মুহূর্তে তারা সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে না বলে পার্টির নেতারা বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন সিনিয়র নেতা রয়টার্সকে বলেন, "পার্টির কেন্দ্রীয় কমিটি চুক্তির বিরুদ্ধে পলিটব্যুরোর অবস্থানকে কম বেশি অনুমোদন দেবে।" বুধবার শুরু হওয়া দলের কেন্দ্রীয় কমিটির দু দিনব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে সিপিআইএমের অপর একজন নেতা বলেন, "আমরা বর্তমান সংকটকে আরও ত্বরাণ্বিত করতে চাই না।" তিনি আরও বলেন, চুক্তিটি যাতে বাস্তবায়ন না করতে পারে সেজন্য সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। তবে সরকার যদি অগ্রাহ্য করে তখন পুলিটব্যুরো সিদ্ধান্ত নেবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০০০৬ ঘ.