২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ মার্কিন সেনা নিহত

ইরাকের উত্তরাঞ্চলে বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ মার্কিন সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, প্রাথমিক আলামতে মনে হচ্ছে যান্ত্রিক ত্র"টির কারণে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়েছে, "শত্র"বাহিনীর গুলির কোনো আলামত সেখানে পাওয়া যায়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

বাগদাদ, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তরাঞ্চলে বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ মার্কিন সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, প্রাথমিক আলামতে মনে হচ্ছে যান্ত্রিক ত্র"টির কারণে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়েছে, "শত্র"বাহিনীর গুলির কোনো আলামত সেখানে পাওয়া যায়নি।" বিবৃতিতে আরও বলা হয়েছে, "দুটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার রাতের টহলে ছিল। তখন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে চারজন ক্রু এবং ১০ জন আরোহী ছিল।" ২০০৫ সালের জানুয়ারি মাসের পর বুধবারের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ইরাকে মার্কিন সেনাদের জন্য সবচেয়ে বেশি মর্মান্তিক। ২০০৫ সালের ওই ঘটনায় একটি মেরিন পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩১ জন সেনা নিহত হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৫৪৮ঘ.