২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন রাডার চেক প্রজাতন্ত্রের জন্য 'বিরাট ভুল': রাশিয়া

চেক প্রজাতন্ত্র তাদের মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে দিলে বিরাট ভুল করবে। রাশিয়ার সেনাবাহিনী প্রধান ইউরি বালুয়েভোস্কি মঙ্গলবার এ মন্তব্য করেছেন। তিনি বলেন, চেক প্রজাতন্ত্রের উচিত নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত নিজ দেশে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্ররিতক্ষা ব্যবস্থা গড়তে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

মস্কো, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চেক প্রজাতন্ত্র তাদের মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে দিলে বিরাট ভুল করবে। রাশিয়ার সেনাবাহিনী প্রধান ইউরি বালুয়েভোস্কি মঙ্গলবার এ মন্তব্য করেছেন। তিনি বলেন, চেক প্রজাতন্ত্রের উচিত নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত নিজ দেশে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্ররিতক্ষা ব্যবস্থা গড়তে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া। বিশ্বের দুর্বৃত্ত রাষ্ট্রগুলোকে মোকাবিলায় ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনায় সায় দেবে কিনা চেক প্রজাতন্ত্র স