নাবলুস, পশ্চিম তীর, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি সেনা হামলায় গাজা ও পশ্চিম তীরে ৬ হামাসকর্মীসহ ৭ ফিলিস্তিনি নিহত হয়। মঙ্গলবার নাবলুস শহরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্য করে ইসরায়েলি সেনারা। এর আগে সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের ছয় সদস্য নিহত হয়।
স্থানীয় অধিবাসীরা জানান, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন নামের একটি সংগঠনের সদস্য নাসের মুবারক (৩৮) নাবলুসের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, সেনা সদস্যরা এলাকাটিতে টহল দেওয়ার সময় একজন সশস্ত্র লোককে দেখতে পায় এবং তাকে আঘাত করে।
এর আগে গত সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের ছয় সদস্য নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০০ ঘ.
bdnews24