কিংস্টন, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হারিকেনের সর্বোচ্চ মাত্রা ক্যাটগারি ৫ এ পরিণত হয়ে মেক্সিকোর ক্যারিবীয় উপকূলে আঘাত হেনেছে হারিকেন ডিন। প্রচন্ড বৃষ্টিপাত আর ঝড়ো বাতাসসহ মেক্সিকোর 'মায়া রিভেরা' পর্যটন উপত্যাকায় সোমবার আঘাত হানে আটলান্টিক ঘূর্ণিঝড়টি। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় সেখানকার বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং শত শত পর্যটকরা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
মেক্সিকো উপকূলে আঘাত হানার আগে জ্যামাইকাসহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হারিকেন ডিনের কবলে পড়ে কমপক্ষে ১১ জন নিহত হন।
সবচেয়ে শক্তিশালী ৫ মাত্রার হারিকেনটি ঘন্টায় ২৫৬ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ মেক্সিকোর দিকে ধেয়ে যায়।
হারিকেনের ধ্বংসক্ষমতা নির্ণায়ক সর্বোচ্চ ৫ মাত্রার সাফির সিম্পসন স্কেলে হারিকেন ডিনের বর্তমান অবস্থাকে ৫ মাত্রার বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
সা
bdnews24