কাবুল, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের নিরাপত্তারক্ষীরা সোমবার জার্মান সাহায্যকর্মীকে অপহরণের দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে। গত সপ্তাহের শেষ দিকে জার্মানির ওই নারী সাহায্যকর্মীকে অপহরণ করে। পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে রোববার সে দেশের পররাষ্ট্র দফতর জানায়। বর্তমানে তিনি কাবুলে জার্মান দূতাবাসের হেফাজতে রয়েছেন।
সোমবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি সাংবাদিকদের জানান, আটক ওই চার জন একটি অপরাধী চক্রের সদস্য। এ দলে আরও সদস্য আছে কিনা কর্তৃপক্ষ সেটা তদন্ত করে দেখছে।
তিনি বলেন, কাবুলের একটি এলাকার এক বাড়িতে ভোররাতে নিরাপত্তারক্ষীরা অভিযান চালায়। এ সময় অপরাধীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়নি। ওই বাড়িতে সাহায্যকর্মী ক্রিস্টিনা বারবারা মিয়ারকে আটকে রাখা হয়েছিল।
একটি পশ্চিমা দাতাসংস্থার কর্মী ক্রিস্টিনাকে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্টুরেন্ট থেকে অপহরণ করা হয়। ওই সময় তিনি তার স্বামীর সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন।
ক্রিস্টিনার অপহরণের ঘটনাটি ছিল গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে কাবুল থেকে কোনো পশ্চিমা নাগরিকের অপহৃত হওয়ার প্রথম ঘটনা।
বার্লিন থেকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার জানান, ক্রিস্টিনা কাবুলে জার্মান দূতাবাসের হেফাজতে রয়েছেন। রাষ্ট্রদূত তার সঙ্গে আজ সন্ধ্যার দিকে কথা বলবেন।
তিনি ক্রিস্টিনাকে মুক্ত করার অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেন, "আমরা যত দূর জানতে পেরেছি সঠিক সময়েই অভিযানটি পরিচালিত হয়।"
অভিযানে কাবুলে অবস্থানরত নরওয়ের সেনাদের ভূমিকার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
অভিযানের কয়েক ঘণ্টা আগে একটি বেসরকারি টেলিভিশনে স
bdnews24