২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে তাইওয়ানি বিমান বিস্ফোরিত, আরোহীরা অক্ষত

তাইওয়ানের চায়না এয়ারলাইন্স লিমিটেডের একটি বিমান সোমবার জাপানের ওকিনাওয়া দ্বীপে অবতরণের পরপরই বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। তবে বিমানের ১৬৫ জন আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি তাইপে থেকে আসার পর আরোহীরা নামার সময়ই তার বাম ইঞ্জিন বিস্ফোরিত হয় এবং বিমানটি রানওয়ে থেকে ছিটকে সরে যায়। টাডাহিরো হাসুও নামের একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম এনএইচকে -কে বলেন, "আমি দেখলাম কিছু যাত্রী একটি সিঁড়ি দিয়ে বিমানটি থেকে নামছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 06:03 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

টোকিও, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তাইওয়ানের চায়না এয়ারলাইন্স লিমিটেডের একটি বিমান সোমবার জাপানের ওকিনাওয়া দ্বীপে অবতরণের পরপরই বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। তবে বিমানের ১৬৫ জন আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি তাইপে থেকে আসার পর আরোহীরা নামার সময়ই তার বাম ইঞ্জিন বিস্ফোরিত হয় এবং বিমানটি রানওয়ে থেকে ছিটকে সরে যায়। টাডাহিরো হাসুও নামের একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম এনএইচকে -কে বলেন, "আমি দেখলাম কিছু যাত্রী একটি সিঁড়ি দিয়ে বিমানটি থেকে নামছেন। তার মিনিটখানেক পর একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। এটা ছিল একটা বিকট বিস্ফোরণ।" বিস্ফোরণের এক ঘণ্টা পর বিমানটির আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। বিস্ফোরণে মূলত বিমানটির মাঝের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের অংশেও কিছু ক্ষতি হয়েছে। তবে পেছনের অংশ অক্ষত অবস্থায় রয়েছে। দেখা গেছে, বিস্ফোরণের ফলে বিমানটির প্রায় দ্বিখন্ডিত হয়ে গেছে এবং মাঝের অংশের অধিকাংশই উড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি ট্যাংকে ছিদ্র হওয়ার ফলে বিমানটিতে আগুন ধরে থাকতে পারে। বিমানবন্দর পুলিশের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যার পরিপ্রেক্ষিতে ধারণা করা যায় যে, দুর্ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক রয়েছে। জ্বালানি ট্যাংকের একটি ছিদ্র হওয়ার সঙ্গে ইঞ্জিন বিস্ফোরণ ও আগুন ধরার একটা সম্ভাবনা থাকতে পারে।" বার্তা সংস্থা কিওডো জানায়, দুর্ঘটনায় গ্রাউন্ড ক্রুর এক সদস্য আহত হয়েছেন। এয়ারলাইনটি জানায়, বিমানটিতে ১৫৭ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। নিয়মিত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পরই তা উড্ডয়ন করে। চায়না এয়ারলাইন্সের মুখপাত্র জনসন সান সাংবাদিকদের বলেন, "স্বাভাবিক নিয়মেই সব কাজ চলছিল। ফ্লাইটের সময় বিমানটিতে কোনো ত্র"টি ছিল না।" চায়না এয়ারলাইন্সের বড় বিমান দুর্ঘটনার রেকর্ড রয়েছে। গত ১৩ বছরে তাদের বিমানে চারটি ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। ১৯৯৪ সালে জাপানের নাগোয়া শহরে তাদের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৪ জন নিহত হয়েছিল । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এসকে/১১৫০ ঘ.