২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম গণভোটে ভোট দিচ্ছে থাইল্যান্ডের জনগণ

থাইল্যান্ডে সেদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হচ্ছে রোববার । সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটি নতুন সংবিধান গ্রহণ করা হবে কিনা এর মাধ্যমে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে থাই জনগণ। সেনা-সমর্থিত সরকারের ডাকা এ গণভোটকে বর্তমান সরকারের ক্ষমতা দখলের প্রতি গণসমর্থন পরীক্ষার 'ব্যারোমিটার' হিসেবেও দেখা হচ্ছে। গণভোটের আগে সরকার সিদ্ধান্ত গ্রহণে সুবিধার জন্য দেশের ১ কোটি ৮০ লাখ বাড়ির প্রত্যেকটিতে ১৪৯ পৃষ্ঠার দলিলটি পাঠায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা চাইছে জনগণ যেন এ সংবিধান প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্য হচ্ছে, এ সংবিধান এটি অবৈধ সরকারের তৈরি। তবে বিভিন্ন বিষয়ে কিছু আপত্তি সত্ত্বেও থাইরা খসড়া সংবিধানটি অনুমোদন করবে বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 06:58 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ব্যাংকক, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- থাইল্যান্ডে সেদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হচ্ছে রোববার । সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটি নতুন সংবিধান গ্রহণ করা হবে কিনা এর মাধ্যমে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে থাই জনগণ। সেনা-সমর্থিত সরকারের ডাকা এ গণভোটকে বর্তমান সরকারের ক্ষমতা দখলের প্রতি গণসমর্থন পরীক্ষার 'ব্যারোমিটার' হিসেবেও দেখা হচ্ছে। গণভোটের আগে সরকার সিদ্ধান্ত গ্রহণে সুবিধার জন্য দেশের ১ কোটি ৮০ লাখ বাড়ির প্রত্যেকটিতে ১৪৯ পৃষ্ঠার দলিলটি পাঠায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা চাইছে জনগণ যেন এ সংবিধান প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্য হচ্ছে, এ সংবিধান এটি অবৈধ সরকারের তৈরি। তবে বিভিন্ন বিষয়ে কিছু আপত্তি সত্ত্বেও থাইরা খসড়া সংবিধানটি অনুমোদন করবে বলেই মনে করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এ নির্বাচনের লক্ষ্য হচ্ছে থাকসিন সিনাবাত্রা যুগের পুনরাবৃত্তি ঠেকানো। ভোটের সাফল্যের জন্য জনগণের অংশগ্রহণের বিষয়টি জরুরি বলে মনে করা হচ্ছে। সেনা অভ্যুত্থানের নেতা জেনারেল সনথি বুনিয়ারাতগ্লিন জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ভোট শুরুর আগে টিভিতে ভাষণ দেন। গত বছরের রক্তপাতহীন অভ্যুত্থানের পর নিযুক্ত প্রধানমন্ত্রী সুরাইয়ুদ চুলানন্ত প্রতিশ্র"তি দিয়েছেন, এ গণভোটের মাধ্যমে বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১২২৯ ঘ.