২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ সাংবাদিকতার আইকন বিল ডিডসের জীবনাবসান

ব্রিটিশ সাংবাদিকতার আইকন ও প্রতিষ্ঠান খ্যাত সাংবাদিক লর্ড বিল ডিডস শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। শনিবার তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সে দেশের রাজনীতিক ও তার সহকর্মীরা। বিল ডিডস ছিলেন ব্রিটেনের একমাত্র সাংবাদিক যিনি কোন জাতীয় দৈনিকের সম্পাদক এবং মন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। প্রবীণ রিপোর্টার ডিডস মৃত্যুর আগ পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে লিখে গেছেন। ওই পত্রিকার চেয়ারম্যান ডিডসকে 'সাংবাদিকতার প্রবল ব্যক্তিত্ব' হিসাবে আখ্যায়িত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 02:23 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

লন্ডন, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ব্রিটিশ সাংবাদিকতার আইকন ও প্রতিষ্ঠান খ্যাত সাংবাদিক লর্ড বিল ডিডস শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। শনিবার তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সে দেশের রাজনীতিক ও তার সহকর্মীরা। বিল ডিডস ছিলেন ব্রিটেনের একমাত্র সাংবাদিক যিনি কোন জাতীয় দৈনিকের সম্পাদক এবং মন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। প্রবীণ রিপোর্টার ডিডস মৃত্যুর আগ পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে লিখে গেছেন। ওই পত্রিকার চেয়ারম্যান ডিডসকে 'সাংবাদিকতার প্রবল ব্যক্তিত্ব' হিসাবে আখ্যায়িত করেছেন। ব্রিটিশ সাংবাদিকতার আইকন ডিডসের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে সে দেশের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, "বিল ডিডসের দেশপ্রেম এবং তার জনসেবা ব্রিটেনবাসীকে কৃতজ্ঞতার বিপুল ঋণে ঋণী করে গেছে।" তিনি বলেন, "তার মত আর কেউ এত দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তাসহ সাংবাদিকতা এবং ব্রিটিশ নাগরিকদের সেবা করেননি।" ডিডস তার পেশাগত জীবন শুরু করেন ১৯৩১ সালে মর্নিং পোস্ট পত্রিকার মাধ্যমে। বর্তমানে পত্রিকাটি বিলুপ্ত। ১৯৩৫ সালে আবিসিনায় যান সে দেশে ইটালির স্বৈরশাসক বেনিতো মুসিলিনির সেনাবাহিনীর হামলার ঘটনা কাভার করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সম্মানজনক মিলিটারি ক্রস লাভ করেন। ১৯৫০ সালে পার্লামেন্ট সদস্য এবং ১৯৬২ সালে হ্যারল্ড ম্যাকমিলানের মন্ত্রিসভার সদস্য হন। বিল ডিডস ১৯৭৪ সালে ডেইলি টেলিগ্রাফের সম্পাদক নিযুক্ত হন এবং ১৯৮৪ সাল পর্যন্ত এক দশক দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯৫২ ঘ.