২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া পরমাণু পরিদর্শক দলকে সাহায্য করেছে : আইএইএ

উত্তর কোরিয়া সে দেশের বন্ধ করে দেওয়া পরমাণু স্থাপনা পর্যবেক্ষণে আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) পরিদর্শকদলকে সাহায্য করেছে। শুক্রবার সংস্থার তিন পৃষ্ঠার একটি গোপন প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং পরিদর্শক দলকে বন্ধ স্থাপনার ছবি তুলতে এবং নথিপত্র পরীক্ষা করতে দিয়েছে। প্রতিবেদনটি রয়টার্সের হস্তগত হয়। আগামী ১১-১৪ সেপ্টেম্বর বৈঠকের আগে আইএইএ এর নীতি প্রণয়নকারী বোর্ডের ৩৫টি সদস্য দেশকে এ প্রতিবেদনটি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ভিয়েনা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া সে দেশের বন্ধ করে দেওয়া পরমাণু স্থাপনা পর্যবেক্ষণে আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) পরিদর্শকদলকে সাহায্য করেছে। শুক্রবার সংস্থার তিন পৃষ্ঠার একটি গোপন প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং পরিদর্শক দলকে বন্ধ স্থাপনার ছবি তুলতে এবং নথিপত্র পরীক্ষা করতে দিয়েছে। প্রতিবেদনটি রয়টার্সের হস্তগত হয়। আগামী ১১-১৪ সেপ্টেম্বর বৈঠকের আগে আইএইএ এর নীতি প্রণয়নকারী বোর্ডের ৩৫টি সদস্য দেশকে এ প্রতিবেদনটি দেওয়া হয়েছে। আইএইএর প্রতিবেদনে উত্তর কোরিয়ার সরকারি নাম উল্লেখ করে বলা হয়, "সংস্থা ডিপিআরকের ইয়নবিয়ন পরমাণু স্থাপনা বন্ধের বিষয়টি পরীক্ষা করে দেখেছে। তবে ওই দেশের সহযোগিতায় অস্থায়ী ভিত্তিতে আরও পর্যবেক্ষন এবং পরীক্ষা চলবে।" পরমাণু কর্মসূচি বন্ধে ফেব্র"য়ারিতে চুক্তি হওয়ার গত জুলাইতে আইএইএ উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনা বন্ধ করার বিষয়টি পর্যবেক্ষণ করতে যায়। সাড়ে ৪ বছর পর আবার পর্যবেক্ষণ কাজ শুরু করার পর এটাই সংস্থার প্রথম প্রতিবেদন। এদিকে উত্তর কোরিয়াকে কিভাবে পরমাণু কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা যায় সে ব্যাপারে চীনে আয়োজিত একটি বৈঠক শুক্রবার শেষ হয়েছে। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, এ ব্যাপারে এক ধরণের ঐকমত্য তৈরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ শর্তগুলো ঠিক করতে আরও আলোচনার প্রয়োজন আছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের রাজধানীতে ছয়জাতি আলোচনায় উত্তর কোরিয়াকে দ্বিতীয় পর্যায়ে নিরস্ত্র করতে সে দেশকে আর কি করতে হবে ওই বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। রাশিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াকে নিয়ে ছয় জাতি আলোচনার মধ্য দিয়ে ফ্রেব্র"য়ারিতে পিয়ংইয়ং পরমাণু স্থাপনা বন্ধ করতে রাজি হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২২২০ ঘ.