২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের হাতে দ. কোরীয় জিম্মি দলের দুই নারী সদস্য দেশে ফিরলেন

আফগানিস্তানে তালেবানদের হাতে প্রায় একমাস আটক থাকার পর দক্ষিণ কোরিয়ার জিম্মি দলটির দুই নারী সদস্য শুক্রবার দেশে পৌঁছেছেন। ২৩ জনের দলটির দলনেতাসহ ২ সদস্যকে হত্যা করার পর গত সোমবার ওই দুই নারীকে মুক্তি দেয় তালেবানরা। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা শুক্রবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ইনচেওন, দক্ষিণ কোরিয়া, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে তালেবানদের হাতে প্রায় একমাস আটক থাকার পর দক্ষিণ কোরিয়ার জিম্মি দলটির দুই নারী সদস্য শুক্রবার দেশে পৌঁছেছেন। ২৩ জনের দলটির দলনেতাসহ ২ সদস্যকে হত্যা করার পর গত সোমবার ওই দুই নারীকে মুক্তি দেয় তালেবানরা। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা শুক্রবার একথা জানান। মুক্তি পেয়ে দেশে ফেরা ওই দুই নারী হলেন কিম কাইয়ুং - জা এবং কিম জি - না। ৩৭ বছর বয়সী কাইয়ুং - জা একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন এবং ৩২ বছর বয়সী জি - না একজন অ্যানিমেশন ইন্সট্রাকটর। শুক্রবার সকালে তারা সউলের কাছে ইনচেওন বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সরকারি ব্যবস্থাপনায় তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। গত মাসে বাসে করে কাবুলে ফেরার পথে গজনীতে তালেবানদের হাতে অপহৃত হয় দ. কোরীয় খ্রিস্টান স্বেচ্ছাসেবক দলটি। অপহরণের প্রথম সপ্তাহের মধ্যেই দলনেতাসহ ২ পুরুষ সদস্যকে হত্যা করে তালেবানরা। বাকী ২১ সদস্যের মুক্তি নিয়ে আফগান ও দ. কোরিয়া সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে দরকষাকষি চললেও এখনও বিষয়টির কোনো সুরাহা হয়নি। তবে তালেবানরা বলছে যে দুই নারী সদস্যকে মুক্তি দেওয়া তাদের ইতিবাচক মানসিকতার প্রকাশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪৫ ঘ.