২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদীদের বিরুদ্ধে সংবাদপত্রের স্বাধীনতাহানির অভিযোগ

নেপালের নেতৃত্বস্থানীয় সম্পাদকদের একটি গ্র"প অভিযোগ করে বলেছে, অন্তর্বর্তী সরকারে থাকা মাওবাদীরা ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দিয়ে সংবাদপত্রের স্বাধীনতাহানি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কাঠমান্ডু, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- নেপালের নেতৃত্বস্থানীয় সম্পাদকদের একটি গ্র"প অভিযোগ করে বলেছে, অন্তর্বর্তী সরকারে থাকা মাওবাদীরা ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দিয়ে সংবাদপত্রের স্বাধীনতাহানি করছে। শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্র ও ম্যাগাজিন এবং একটি টেলিভিশন কেন্দ্রের ১০ জন সম্পাদক বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের সরাসরি হুমকি দেওয়ার জন্য সংবাদপত্রের অফিসগুলোতেও চড়াও হয়েছে মাওবাদী ইউনিয়ন। মাওবাদী সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন রাজধানী কাঠমান্ডু থেকে প্রকাশিত প্রথম সারির পত্রিকা 'হিমালয়ান টাইমস' ও 'অন্নপূর্না পোস্ট' এর প্রকাশনা ও বিলির কাজে বিঘ