ওয়াশিংটন, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক জটিলতা কাটিয়ে আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নিতে মুশাররফ জরুরি অবস্থা জারির সহায্য নিতে পারেন- গত সপ্তাহে এমন গুঞ্জন উঠলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস তাকে এ পদক্ষেপের বিরুদ্ধে সাবধান করে দিয়ে এর পরিবর্তে বেনজিরের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ধারণা, ভুট্টোর সঙ্গে জোট বাঁধাটাই মুশাররফের ক্ষমতায় টিকে থাকার সবচে ভাল পথ। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায়।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে আগ্রহী মুশাররফ বর্তমানে গভীর রাজনৈতিক সঙ্কটের মুখে রয়েছেন। এ সঙ্কটের কারণেই তিনি গত সপ্তায় দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন বলে গুঞ্জন ওঠে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন, বেনজিরের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করলে মুশাররফ অভ্যন্তরীণ সঙ্কট ভালোভাবে কাটিয়ে উঠার পাশাপাশি আরেক মেয়াদে প্রেসিডেন্ট থেকে যাওয়ার সুযোগ পাবেন।
টাইমস জানায়, বুশ প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, তাদের আশঙ্কা, বর্তমান নাজুক অবস্থায় মুশাররফ ঘটনাচক্রে ক্ষমতাচ্যুত হতে পারেন এবং এমন কেউ তার জায়গায় আসীন হয়ে যেতে পারেন যিনি যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী মিত্র হিসাবে ততটা নির্ভরযোগ্য নাও হতে পারেন।
পাকিস্তানের প্রধান বিচারপতিকে বরখাস্ত করা এবং ইসলামাবাদের লাল মসজিদে সামরিক অভিযানের পর দেশে লাগাতার আত্মঘাতী বোমা হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছেন মুশাররফ। তাকে প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হচ্ছে প্রতিনিয়ত।
টাইমস জানিয়েছে, মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, কন্ডোলিৎসা রাইস গত সপ্তায় মুশাররফকে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা না করার পরামর্শ দিয়ে বরং এর পরিবর্তে বেনজিরের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ওই উপায় বাতলে দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সা
bdnews24