ইসলামাবাদ, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানকে জঙ্গি দমনে অগ্রগতি অর্জনের ভিত্তিতে সহায়তা দেওয়া সংক্রান্ত মার্কিন আইন এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিকের কড়া মন্তব্য দু'দেশের সম্পর্কে ছায়া ফেলেছে বলে মন্তব্য করেছেন পাক-পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ মেহমুদ কাসুরি। এ সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, "এ ধরনের ঘটনা দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে ক্ষতিকর।" বুধবার পাকিস্তান সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের সঙ্গে আলাপকালে কাসুরি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রী জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সা
bdnews24