কাবুল, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বুধবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন জার্মান নিহত এবং অপর একজন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় তারা কূটনীতিকদের গাড়িতে চড়ে যাচ্ছিলেন। স্থানীয় পুলিশ প্রধান একথা জানিয়েছেন।
কাবুলের দক্ষিণ-পূর্বের বাগরামি জেলার পুলিশ প্রধান বারিয়ালি পারবানি বলেন, গাড়িটি রাস্তার পাশে পেতে রাখা একটি দূর-নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে চার-চাকার একটি সাদা গাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
এদিকে, ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসট্যান্স ফোর্স (ইসাফ) এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলে বেসামরিক আফগান হতাহতের ঘটনা সম্পর্কে তারা অবগত। তবে সেখানে বিদেশি কোনো সেনা হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে তারা এখনও কিছু জানেন না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪০ঘ.
bdnews24