২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভূমিধসে ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার কমপে ৬০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতে পাহাড় ধসে প্রায় পুরো একটি গ্রামই মাটিচাপা পড়ে গেলে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধারে সেনাবাহিনী তলব করা হয়েছে। কর্মকর্তারা বুধবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ছত্তিশগড়, ভারত, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার কমপে ৬০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতে পাহাড় ধসে প্রায় পুরো একটি গ্রামই মাটিচাপা পড়ে গেলে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধারে সেনাবাহিনী তলব করা হয়েছে। কর্মকর্তারা বুধবার একথা জানান। হিমাচল প্রদেশের ধরলা গ্রামের ১৪টি বাড়ি এবং একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রায় ২০ থেকে ২৫ ফুট মাটি ও বড় বড় পাথরের নীচে চাপা পড়ে গেছে বলে জানা স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় পুলিশ কর্মকর্তা বিদ্যা চাঁদ নেগি বলেন,"বাড়িঘরে ওপর এতো বেশি মাটি - পাথর চাপা পড়েছে যে ফাঁকফোকর দিয়ে দুএকটি লন্ঠন ছাড়া আর কিছুই ছোখে পড়ছে না।" তিনি বলেন,"২০ থেকে ২৫ ফুট উঁচু হয়ে বড় বড় পাথর আর মাটি বাড়িঘড়ের ওপর ভেঙ্গে পড়েছে।" তিনি জানান, মাত্র পাঁচ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং প্রায় ৫৫ জনের মতো এখনও নিখোঁজ রয়েছেন। লাশ উদ্ধারে সেনাবাহিনী ডাকা হলেও ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে বিদ্যা চাঁদ বলেন,"কেউ বেঁচে থাকবে বলে আমরা আশা করতে পারছি না।" গ্রামটির পাশে গভীর খাদের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীতে ইতিমধ্যেই কিছু লাশ ভেসে গিয়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশশ করেন। ধরলা গ্রামের কাছেই একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিকরা বসবাস করতো ওই ছোট্ট গ্রামটিতে। হতাহতদের বেশিরভাগই সেখানকার নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি ১৩৫০ ঘ.