বেইজিং, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমণ রোধের লক্ষ্যে আগামী মাসে অনুষ্ঠেয় সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র মঙ্গলবার তার অবস্থান ব্যাখ্যা করেছে। যুক্তরাষ্ট্র মনে করে নতুন প্রযুক্তিই হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমণ রোধের চাবিকাঠি। আর নতুন প্রযুক্তির জন্য যে খরচ হবে তা মেটাতে হবে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে।
যুক্তরাষ্ট্র বাধ্যতামূলক গ্যাস নির্গমণ হ্রাসের বিপক্ষে। মার্কিন প্রশাসনের বক্তব্য, এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশ্ব উষ্ণায়ন সামাল দিতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপারে কাজ করতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উন্নত দেশগুলোকে নিয়ে ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর দু'দিনব্যাপী সম্মেলন আয়োজন করেছেন।
গ্রিনহাউস গ্যাস হ্রাসে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে বুশের পরিবেশ বিষয়ক সিনিয়র উপদেষ্টা জেমস্ কনাফটন সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যার সমাধান উন্নত প্রযুক্তি-এ মতের পক্ষে সমর্থন জোরালো হচ্ছে।"
তিনি আরও বলেন, ওই প্রযুক্তির জন্য অর্থ ব্যয় করতে অর্থনৈতিক উন্নয়নও জরুরি। অর্থনীতি উন্নত না থাকলে নতুন নতুন প্রযুক্তির জন্য অর্থ ব্যয় করা সম্ভব হবে না।"
কনাফটন ওয়াশিংটন আলোচনা এবং তার আগে সিডনিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের প্রস্তুতির অংশ হিসাবে বেইজিং সফর করছেন।
তিনি জানান, সা
bdnews24