বাগদাদ, (বিডিনিউজ টুয়েন্টিফোর/ রয়টার্স)---- ইরাকের দিয়ালা প্রদেশে মঙ্গলবার থেকে নতুন করে বড় ধরনের জঙ্গি দমনাভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। সুন্নি ও শিয়া জঙ্গিদের বিরুদ্ধে এ সপ্তাহে লড়াইয়ে নামার ঘোষণা দেওয়ার পর সেনারা এ অভিযান শুরু করল। এবারের অভিযানে মাঠে নেমেছে ১৬ হাজার মার্কিন ও ইরাকি সেনা। সেনাবাহিনী একথা জানিয়েছে। রাতভর বিমান হামলার মধ্য দিয়ে শুরু হয়েছে ইরাক-মার্কিন বাহিনীর এই যৌথ অভিযান। এর আগে মার্কিন বাহিনীর আক্রমণের মুখে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবা ছেড়ে পালিয়ে যাওয়া জঙ্গিদের দমন করাই নতুন অভিযানের লক্ষ্য।
জুন ও জুলাইয়ে মার্কিন-ইরাকি সেনাদের অভিযানের মুখে আল-কায়েদা সেলগুলো ধ্বংস হয়ে গেছে এবং তাদের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে। বাগদাদে মার্কিন বাহিনীর কমান্ডার মেজর জেনারেল বেঞ্জামিন মিক্সন এক বিবৃতিতে একথা বলেছেন। তিনি বলেন, "আমাদের অভিযানের উদ্দেশ্য সন্ত্রাসী সংগঠনগুলোকে ধ্বংস করে দেওয়া এবং জঙ্গিদেরকে প্রমাণ করে দেওয়া যে তাদের কোনো স্বর্গরাজ্য নেই। বিশেষ করে দিয়ালায় তো নয়ই।"
ইরাকজুড়ে শুরু করা বড় ধরনের দমনাভিযান 'ফ্যান্টম স্ট্রাইকের' অংশ হিসাবেই নতুন অভিযানে নেমেছে ইরাকি ও মার্কিন সেনারা। 'ফ্যান্টম স্ট্রাইক' সম্পর্কে সেনাবাহিনী এ পর্যন্ত বিস্তারিত তেমন কিছু জানায়নি। তবে মার্কিন সেনাবাহিনীর সা
bdnews24